মেসির ভারত সফরের স্মৃতিতে যুবভারতীর নামই এল না! লিখলেন বাকি তিন শহর নিয়ে
মেসির ভারত সফরের স্মৃতিতে যুবভারতীর নামই এল না! লিখলেন বাকি তিন শহর নিয়ে শুভ্র মুখোপাধ্যায় কলকাতা: তিলোত্তমা কলকাতায় ২০১১ সালে ফিফা প্রীতি ম্যাচ খেলে গিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ‘ক্যাপ্টেনস আর্মব্যান্ড’ পরে সেইপ্রথম দেশের প্রতিনিধিত্ব করেছিলেন ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে। মেসির অভিষেক হয়েছিল যে মাঠে, সেই মঞ্চই ১৪ বছর পরে কলঙ্কিত হয়ে গিয়েছে। যুবভারতীতে দেড় ঘণ্টা থাকার কথা ছিল। অনেক অনুষ্ঠান হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী, সৌরভদের সঙ্গে। সবটাই বানচাল হয়ে যায় দর্শকদের বিক্ষোভে। মেসি ভারত সফর শেষ করে বার্সেলোনায় ফিরে গিয়েছেন। কিন্তু তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে একবারের জন্যও যুবভারতী ক্রীড়াঙ্গনের কথা উল্লেখ নেই। বরং বাকি তিন শহর, মুম্বাই, হায়দরাবাদ ও দিল্লির কথা রয়েছে। কলকাতার স্মৃতি হিসেবে মেসি উল্লেখ করেছেন লেকটাউনে তাঁর ৭০ ফুটের মূর্তির কথা। অবাক হতে হয়, রাজ্যের ‘সদ্য প্রাক্তন’ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি মেসির সঙ্গে ছবি তোলার জন্য মরিয়া ছিলেন, তাঁর কথাও মেসি কিছু জানাননি। বরং তিনি সঞ্জীব গোয়েঙ্কা, পার্থ জিন্দা...