পোস্টগুলি

সেপ্টেম্বর ২৩, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পূজো পূজো ভাব আর ঢাকীর অভাব? কেমন আছেন বাংলার ঢাকীরা?

ছবি
 পূজো পূজো ভাব  আর ঢাকীর অভাব?  কেমন আছেন  বাংলার ঢাকীরা? দূর্গা পুজা আসতেই ঢাকীপাড়ায় ঢাক সারাতে ব্যস্ত ঢাকী শিল্পীরা। পূর্ব মেদিনীপুর জেলার ঢাকি পাড়ায় এই ছবি ই ধরা পড়লো। পুজো আসে আর পূজো যায়। অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা কিন্তু তাদের খবর সারা বছর কে রাখে? বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, আর সেই দুর্গাপূজায় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় এদের। শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্যই এরা পূজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গার মন্ডপে মন্ডপে পাড়ি দেয়। আমরা আজকে পাখিরা পাড়ার এইসব মানুষদের কিছু কথা শোনাবো। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরা পাড়া। এই পাড়ার প্রায় দেড়শটি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে। পূর্বপুরুষের হাত ধরে এই পাখিরা পাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবন যাপন অতিবাহিত করে। কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকে তাসা পাটি বাজিয়েও অর্থ উপার্জন করে। সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটখাটো পূজার্চনায় তা...

কোন্নগরের রাজরাজেশ্বরী মঠে নবরাত্রি উৎসব

ছবি
 কোন্নগরের রাজরাজেশ্বরী  মঠে নবরাত্রি উৎসব পুলক চক্রবর্তী, কোন্নগর ২২ সেপ্টেম্বর, সোমবার দেশ জুড়ে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি উৎসব শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মঠে একই নিয়মে চলছে নবরাত্রি উৎসব। প্রতিবছর মহালয়ার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় নবরাত্রি উৎসব। এই উপলক্ষে কোন নগরের রাজরাজেশ্বরী মঠে জ্বালানো হয়েছে ২০০১ একটি অখন্ড প্রদীপ, যা অখন্ড জ্যোতি নামে প্রচলিত। একটা না নয়দিন ধরেই প্রদীপ জ্বালানো থাকবে মায়ের গর্ভ মন্দিরের নীচে। এছাড়া অষ্টমীর দিন নব দূর্গা রূপে নয় জন কুমারী ও একজন বালককে এই গ্রুপে পূজা করা হয়। পাশাপাশি ১০০১ কুমারীকে উপহার সহ ভোজন ও বিশেষভাবে পূজা করা হয়। এই নবরাত্রি উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মঠে পুজো দিতে আসেন। প্রতিদিন ভজন কীর্তন সহ মা জগদম্বা রাজরাজেশ্বরী কে নয় দিন ধরে নব দূর্গা রূপে পুজো করা হয়। মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচিচৎ স্বরূপ এবং ব্রহ্মচারী শ্রীধর দ্বিবেদী বলেন আজ মায়ের পুজোর ঘট স্থাপন করা হয়েছে, এবং বিশ্ববাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রা...

জলমগ্ন রাজ্য জলমগ্ন কলকাতা পুজোতে ভাসাতে পারে নিম্নচাপ

ছবি
জলমগ্ন রাজ্য  জলমগ্ন কলকাতা  পুজোতে ভাসাতে পারে  নিম্নচাপ                       ভারতের কণ্ঠ ব্যুরো : পূজো আসছে বাতাসে পূজো পূজো গন্ধ সেগুড়ে বালি ঢালতে প্রস্তুত অকাল নিম্নচাপ। আই এম ডি সূত্রে জানা গিয়েছে ২৩-২৭ সেপ্টেম্বর, ওড়িষ্যা, ছত্রিশগড়, সহ একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আই এম ডি র রেডার ইমেজে স্পষ্ট বঙ্গোপসাগরে সাগরদ্বীপ থেকে পারাদ্বীপ হয়ে বিশাখাপত্তনম পর্যন্ত একটি গভীর নিম্নচাপের অক্ষরেখা ক্রমশঃ শক্তি বৃদ্ধি করছে। যার জেরে পূজোর কটাদিনেও ভুগতে হতে পারে বঙ্গ বাসীদের।  কাল থেকেই কলকাতার অবস্থা বেহাল রাস্তায় রাস্তায় জল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত ব্যান্ডেল হাওড়া ট্রেন পরিষেবা। কলকাতা জলমগ্ন, আর্মহার্স্ট স্ট্রিট, বেনিয়াপুকুর, বেহালা, কসবা, তোপসিয়া, গার্ডেনরিচ খিদিরপুরে জল জমেছে। ময়দান মেট্রো জল জমার জেরে ব্যাহত। এই পর্যন্ত বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন মানুষের মৃত্যু হয়েছে কলকাতায়। বেনিয়াপুকুরের ব্যবসায়ী নির্মল প্রধান সহ পথচলতি মানুষ বলছেন উন্নয়নের জোয়ারে লন্ডন তো ভাসবেই।  রাজ্য জুড়ে নিকাশী ব্যবস্থা অপ্রতু...