সামাজিক মূল্যবোধ নির্মাণে ভারতীয় শাস্ত্রের ভূমিকা বিষয়ে আলোচনাসভা
সামাজিক মূল্যবোধ নির্মাণে ভারতীয় শাস্ত্রের ভূমিকা বিষয়ে আলোচনাসভা আজ,১৪ই কার্ত্তিক, ১৪৩২(০১|১১|২০২৫), শনিবার, বিকালে পশ্চিমবঙ্গের স্মরণীয় সংস্কৃত ভাষা-চর্চ্চাকারী পণ্ডিত রামগোপাল স্মৃতিরত্নের নামাঙ্কিত মঞ্চে,পি-১৪,বিপ্লবী হরেন্দ্র ঘোষ সরণী,হাওড়া-১ ঠিকানায় "সামাজিক মূল্যবোধ নির্মাণে ভারতীয় শাস্ত্রের ভূমিকা" শীর্ষক আলোচনার আয়োজন করল হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-প্রাক্তন সম্পাদক প্রয়াত পণ্ডিত নিত্যানন্দ মুখোপাধ্যায়ের স্মরণে আয়োজিত এই আলোচনার মূল বক্তব্য উপস্থাপন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম বিশিষ্ট সদস্য স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ। তিনি তাঁর প্রাঞ্জল বক্তব্যে সনাতন ধর্ম্মশাস্ত্রের সূচনা থেকে ধীরে ধীরে মূল্যবোধের বিবর্ত্তন বিষয় সবিশেষ উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ড.রত্না বসু। সমাজের বর্ত্তমান সম্পাদক ড.দেবব্রত মুখোপাধ্যায়ের সঞ্চালনায় মঞ্চস্থ এই অনুষ্ঠানের শেষপর্য্যায়ে বিভিন্ন স্তরের সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নিখিলবঙ্গ সংস্কৃত সেবি সমিতির প্রাক্তন সাধারণ ...