পোস্টগুলি

সেপ্টেম্বর ৮, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু আজ

ছবি
 উচ্চ মাধ্যমিকের প্রথম  সেমেস্টারের  পরীক্ষা শুরু আজ পুলক চক্রবর্তী : ৮ সেপ্টেম্বর - আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লক্ষ ৬০ হাজার। প্রশ্নপত্র নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগেই জানানো হয়েছে, পরীক্ষা হলে কোনও ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার নিষিদ্ধ। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তবে মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত।

বাগুইহাটি জোড়া মন্দিরের কাছে সরকারী বাসে ভয়াবহ আগুন

ছবি
বাগুইহাটি জোড়া মন্দিরের  কাছে সরকারী বাসে  ভয়াবহ আগুন পুলক চক্রবর্তী : ৮ সেপ্টেম্বর - শহর কলকাতায় ফের চলন্ত সরকারি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার বাগুইহাটির জোড়া মন্দিরের অদূরে ভিআইপি রোডের উপরে চলন্ত সরকারি বাসে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা পৌছন এবং আগুন নিয়ন্ত্রণে আনে এয়ারপোর্টের দিকে বাসটি যাচ্ছিল এবং এই ঘটনা কোন হতাহতের খবর নেই। তুই কি কারনে আগুন লাগলো খতিয়ে দেখছে দমকল। শহর কলকাতার বুকে দিনে দুপুরে বাসে অগ্নিকান্ড প্রমান করছে যাত্রী নিরাপত্তা এখন তলানিতে। স্থানীয় এক নিত্যযাত্রী জানান ভাগ্যিস ধোঁয়া দেখে বাস থেকে নেমে পড়েছিলাম। ধু ধু করে বাসটা জ্বলে উঠলো ভয় হচ্ছে ভেতরে থাকলে কি না হত? 

কানাইলাল দত্ত র মামারবাড়ি'র গায়ে লাগলো চন্দননগর পৌরনিগমের বিপজ্জনক বাড়ির নোটিশ

ছবি
কানাইলাল দত্ত র  মামারবাড়ি'র গায়ে লাগলো  চন্দননগর পৌরনিগমের  বিপজ্জনক বাড়ির নোটিশ ভারতের কণ্ঠ ব্যুরো : ২২ আগষ্ট সর্ষেপাড়ার ৫ নং ওয়ার্ড সংলগ্ন ১৬ নং হোল্ডিং এর একটি বাড়ির গায়ে একটি নোটিশ টাঙ্গায় চন্দননগর পৌরনিগম। সেই থেকেই বিভ্রান্তি মানুষের মধ্যে তাহলে কি সত্যি বিপ্লবী কানাইলাল দত্তের স্মৃতি বিজড়িত জন্মস্থান তার মামার বাড়ি ভাঙ্গা হবে? চন্দননগরের নাগরিক সমাজের পক্ষে আইনজীবী বিশ্বজিৎ মুখার্জি ও অন্যান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে যান ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারা দাবী করেন অবিলম্বে বাড়িটি অধিগ্রহণ করে সংস্কার করার ব্যবস্থা করা হোক। প্রয়োজন পড়লে নাগরিক সমাজ আর্থিক ব্যায়ভার চাঁদা তুলে পৌরনিগমের হাতে তুলে দেওয়া হবে।  এপ্রসঙ্গে চন্দননগর পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন মহান বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ির যে অংশে তার আবক্ষ মূর্তি বসানো রয়েছে সেটা আমরা সংস্কার করবো এমনটাই কর্পোরেশনের সিদ্ধান্ত। কানাইলাল দত্তের মামারবাড়ির ঐ অংশ ছাড়া আরেকটি অংশ আছে যেটি ভগ্নপ্রায়। সেটির মালিকানা কার সেটা এখনো নিশ্চিত নয় পথচলতি মানুষ বলছিলেন বাড়িটি যেকো...