রিষড়ার গঙ্গার ঘাটে ধ্বস ঘটনাস্থল পরিদর্শনে পৌরপ্রধান
রিষড়ার গঙ্গার ঘাটে ধ্বস ঘটনাস্থল পরিদর্শনে পৌরপ্রধান ভারতের কণ্ঠ ব্যুরো : শ্রীরামপুর ও রিষড়ার সংযোগস্থলে গসপেল স্কুলের অদূরে অবস্থিত সুরকি ঘাট। বাঁধা এই গঙ্গার ঘাটে রিষড়া ও শ্রীরামপুরের অগণিত মানুষ চান ও নিত্যকর্ম সারেন। ঘাটটিতে সম্প্রতি ধ্বস নামে। রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ও পৌরসভার প্রতিনিধি রা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান। জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা দিয়ে বিপজ্জনক ঘাটের বোর্ড টাঙানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান রিষড়া শ্মশান সহ রিষড়ার অনেকগুলি ঘাটের অবস্থা বেহাল। গঙ্গার ঘাটগুলিতে বহু মানুষ ব্যবহার করেন। দুর্গাপূজা আসছে তাই তার আগে ঘাটগুলির সংস্কার হলে ভালো হয়।