তারাতলা ও রিভাইন রোডের বেহাল দশা রোজ ঘটছে দুর্ঘটনা
তারাতলা ও রিভাইন রোডের বেহাল দশা রোজ ঘটছে দুর্ঘটনা ভারতের কণ্ঠ ব্যুরো : দক্ষিণ কলকাতার অন্যতম রাস্তা মেন রোড তারাতলা রাস্তার অবস্থা বেহাল। খোয়া উঠে এদিক ওদিক ছিটকে যাচ্ছে। রাস্তার মাঝে কিছু দূর অন্তর হয়ে গেছে গর্ত। এবং ধুলোবালি উড়ছে তার মধ্যে থেকেই ট্রাফিক পুলিশ মুখে রুমাল দিয়ে কাজ করে যাচ্ছেন বলে খবর। তারাতলা এবং রিভাইন রোড বেহাল অবস্থা গত ছয় থেকে সাত মাস ধরে চলছে। প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা প্রায় লেগেই আছে। তারাতলা ও রিভাইন রোড এরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রোজ হাজারে হাজারে গাড়ি এই পথ দিয়ে যায়। রাস্তার বেহাল অবস্থায় নাকাল পথচারী থেকে বাইক ও চারচাকার চলোকেরা।