ডিভিসির জলের স্রোতে ভেসে গেলেন বৃদ্ধা
ডিভিসির জলের স্রোতে
ভেসে গেলেন বৃদ্ধা
অনেক্ষন ভাসার পর
অবশেষে উদ্ধার
ভারতের কণ্ঠ ব্যুরো : ডিভিসির ছাড়া জলে ভেসে গেলেন বর্ধমানের এক বৃদ্ধা। ৪৫-৫০ কিমি বয়ে যাওয়ার পর অবশেষে উদ্ধার করা গিয়েছে বলে খবর। মাতুরি টুডু বয়স আনুমানিক ৬৫ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের রায়না জেলার ঝটকা গ্রামে। আজ দুপুরে তিনি দামোদর নদে চান করতে গিয়েছিলেন। ব্যারেজ থেকে ছাড়া জলের তোড়ে তিনি ভেসে যান বলে অনুমান। পুলিশ ও স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় তাকে উদ্ধার করা গেছে। এবং জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘক্ষন জলে থাকায় ফুসফুসে জল জমেছে বলে ডাক্তার সূত্রে খবর।
style="text-align: justify;">






মন্তব্যসমূহ