পোস্টগুলি

অক্টোবর ১, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফেলে দেওয়া সামগ্রী দিয়ে দূর্গা প্রতিমা গড়ে পূজো বর্ধমানের দুই শিশুর

ছবি
ফেলে দেওয়া সামগ্রী দিয়ে  দূর্গা প্রতিমা গড়ে পূজো  বর্ধমানের দুই শিশুর সংবাদদাতা - পুলক চক্রবর্তী :  ফেলে দেওয়া তুচ্ছ বস্তু দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে বর্ধমানে তাক লাগিয়ে দিয়েছে দুর্গা প্রতিমা তৈরি করে দুই শিশু শিল্পী। শ্রীশ্রীচণ্ডী, একাদশ অধ্যায় (নারায়ণীস্তুতি)- শ্লোক ৩৫ শে আছে প্রণতানাং প্রসীদ ত্বং দেবি বিশ্বার্তিহারিণি, ত্রৈলোক্যবাসিনামীড্যে লোকানাং বরদা ভব ॥ এর অর্থ- হে বিশ্বার্তিহারিণি দেবি, আপনি [আমাদিগের প্রতি] প্রসন্না হউন। ত্রিভুবনবাসিগণের আরাধ্যা দেবি, আপনার চরণে প্রণত জনগণের প্রতি আপনি বরদা হউন। আপন খেয়ালে মাতৃ আরাধনায় তাক লাগিয়েছে দুই শিশু। রাষ্ট্রপতির কতৃক প্রসংশিত সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল মহারাজের দুই ভাইপো খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমান মধুমিতা বিদ্যা মন্দিরের দুই খুদে শিল্পী স্বপ্ন দ্বীপ দত্ত ও শৌর্য দ্বীপ দত্ত নিজেরাই নিজের মতন করে পুজো করছে আরতি করছে মায়ের পায়ে অঞ্জলী দিচ্ছে। মহিষাসুর মর্দিনী স্তোত্রে বলেছে দেবীর আরাধনা হবে পরিবারের একজন সদস্যের মতন করে।

নবমীতে বৃষ্টির ছায়া বঙ্গে

ছবি
 নবমীতে বৃষ্টির ছায়া বঙ্গে ভারতের কণ্ঠ ব্যুরো : আজ নবমী, পুজোর শেষ দিন। আজকের রাত কাটলে বিজয়া দশমী। এবার বাংলার ঘরের মেয়ে দেবী দূর্গার কৈলাশ ফেরার পালা। কাল স্ত্রী উমা ও বলদে চড়ে পরিবার কে নিতে আসবেন মহাদেব। দোলায় চেপে কৈলাশে গমন করবেন জগদম্বা। কিন্তু এবারের নবমী তে প্রকৃতির মুখ গম্ভীর। গতকাল অষ্টমী তে সন্ধ্যেবেলা কিছুটা উন্নতি হলেও। আজ নবমী তে মুখ ভার প্রকৃতির। আই এম ডি সূত্রে অবশ্য বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছিলো যে ১ থেকে - ৪ সেপ্টেম্বর বৃষ্টি হবে বঙ্গ, বিহার, উড়িষ্যা, সিকিম, উত্তর পূর্ব ভারতে। বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। তার জন্য পার্বত্য পশ্চিমবঙ্গ,সিকিম, বিহার, উড়িষ্যায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দুই চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, হুগলীর আরামবাগ সহ বেশ কিছু জায়গায় বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আপেক্ষিক আদ্রতার পরিমান ৭৮%, আপেক্ষিক তাপমাত্রা ৩২ ডিগ্রি। বায়ুচাপ ১০০১ এইচ পি এ। যা স্বাভাবিকের চেয়ে কম।