দাগীদের তালিকা প্রকাশ এস এস সি'র সুপ্রীম চোখে ধুলো দেবার কৌশল
দাগীদের তালিকা প্রকাশ এস এস সি'র সুপ্রীম চোখে ধুলো দেবার কৌশল মত চাকরিহারা শিক্ষকদের ভারতের কণ্ঠ ব্যুরো: কোর্টের রায়ে বাতিল হয়েছিলো ২৬০০০ শিক্ষকের চাকরি। মহামান্য সুপ্রীম কোর্ট দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলো। বহুকাল টালবাহানার পর ১৮০৪ জনের লিস্ট প্রকাশ করেছে এস এস সি। শনিবার এই লিস্ট প্রকাশ হয়েছে বলে খবর। বিভিন্ন সূত্র মারফত খবর ২৬০০০ চাকরি বাতিল মামলায় পুনঃরায় পরীক্ষার দিন ঘোষণা হতেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং শিক্ষা দফতরের ছাড়পত্র দেওয়ার পরই, পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী। এনাদের বেশির ভাগই প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে। ৪২০০ শিক্ষকের চাকরি যাওয়ার পর, তাদের পূর্বের চাকরিতে ফেরানোর আবেদন করেছিল শিক্ষকেরাই। আর তাদের আবেদন মঞ্জুর করে গতকাল, ৪২০০ জনকে চাকরি পুনরায় দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে। কিন্তু এই লিস্ট টাই কি সঠিক লিস্ট প্রশ্ন থেকেই যাচ্ছে। চাকরি হারানো শিক্ষক পিনাক বর্মন (নাম পরিবর্তিত) জানান যে লিস্টের ডেটা দিয়েছে সেগুলো খুবই অল্প। ...