দুষ্টুমির জন্য চড় খেয়ে রাগের মাথায় স্কুল টিচারের ওপর গুলি চালালো ছাত্র
দুষ্টুমির জন্য চড় খেয়ে রাগের মাথায় স্কুল টিচারের ওপর গুলি চালালো ছাত্র ভারতের কণ্ঠ ব্যুরো: স্কুলে দুষ্টুমির জন্য আমরা অনেকেই মার বা বকুনি খেয়েছি। কিন্তু টিফিন বক্সে পিস্তল এনে মাস্টারমশাই কে গুলি করে খুন! এও কি সম্ভব? উত্তর হবে হ্যাঁ। এটাই ঘটেছে উত্তরাখন্ডের উধম সিং নগরের একটি প্রাইভেট স্কুলে। গগনদীপ সিং কোহলি গুরু নানক স্কুলে পদার্থবিজ্ঞান পড়াতেন। একদিন স্কুলে দুষ্টুমি বেয়াদপি করার জন্য রাগের মাথায় চড় মেরেছিলেন ক্লাসের এক ছাত্রকে। আজ থেকে দশ বছর আগে হলে হয়ত ব্যাপার টা সেখানেই শেষ হতে পারতো। কিন্তু অ্যান্ড্রোয়েড প্রজন্মের প্রতিশোধের ইচ্ছে প্রবল। লঘু গুরু জ্ঞান তারা করেনা। সম্রাট বাজওয়া সেই চড় খাওয়া গুণধর ছেলেটি পরের দিন মানে বুধবার টিফিন বক্সে করে পিস্তল নিয়ে আসে স্কুলে। গগনদীপ সিং কোহলি কে দেখতে পেয়ে আচমকা গুলি চালিয়ে বসে ছেলেটি। গুলি গগনদীপ সিং এর পিঠ দিয়ে ঢুকে গলা দিয়ে বেরিয়ে যায়। তৎক্ষণাৎ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সি সার্জেন মৈনাক আগরওয়াল অপারেশন করে গুলি বের করে দেন। এখন গগনদীপ সিং কোহলি বিপদমুক্ত বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানিয়েছে সম...