মুর্শিদাবাদের পলসন্ডা মোড়ে উল্টে গেলো বাচ্চা ভর্তি টোটো
মুর্শিদাবাদের পলসন্ডা মোড়ে উল্টে গেলো বাচ্চা ভর্তি টোটো ভারতের কণ্ঠ ব্যুরো: মুর্শিদাবাদের লালবাগ পলসন্ডা মোড়ের বেহাল দশা। বাচ্চা বোঝাই একটি টোটো উল্টে গেলো মোড়ে। বাচ্চারা ভয়ে কাঁদতে শুরু করে। অল্প মাঝারি চোট লাগে শিশুদের। স্থানীয় রা জানান রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে গেছে। উত্তরবঙ্গের ব্যস্ততম সড়ক হওয়ায় রোজ বহু গাড়ী চলে এই রাস্তায়। যান বাহনের স্থানে স্থানে রাস্তায় গর্ত হয়ে গিয়েছে। রোজ ই কম বেশি দুর্ঘটনা লেগেই থাকে। বিরোধী দের অভিযোগ রাজ্য সড়ক পি ডবলিউ ডি দেখে। তাহলে এরকম দশা কেন। ঐ রাস্তায় একাধিক মন্তেশরী ও প্রাইমারি সেকেন্ডারি স্কুল আছে যদি কোন বড় দুর্ঘটনা হয়ে যেতো কচি বাচ্চাদের সাথে তাহলে সরকার কি তার দায় নিতেন? style="text-align: justify;">