পোস্টগুলি

সেপ্টেম্বর ৫, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কোন্নগরে মাদার মেরি পাবলিক হাইস্কুলে শিক্ষক দিবস পালন

ছবি
 কোন্নগরে মাদার মেরি  পাবলিক হাইস্কুলে  শিক্ষক দিবস পালন  পুলক চক্রবর্তী-৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। সর্বপল্লী ডাক্তার রাধা কৃষ্ণান রায়ের জন্মদিন। ১৮৮৮ সালে ৫সেপ্টেম্বর ম্যাড্রাসে জন্মগ্রহণ করেছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ রায়। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়। কোন্নগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশাই অটো স্ট্যান্ড এর কাছে নৈটি রোডের ওপর মাদার মেরি পাবলিক হাই স্কুলের পক্ষ থেকে অরুণ মিশ্রার উদ্যোগে। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ছাত্র ছাত্রীরা আবৃতি, নিত্য, গান পরিবেশন করেন। কোন্নগরের মাদার মেরি পাবলিক হাই স্কুলের কেক কেটে, ফুলের মালা পরিয়ে, মিষ্টির প্যাকেট বিতরণ করে দিনটি পালন করা হয়। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতি। এবার তার ১৩৮ তম জন্মদিন পালন হচ্ছে সাড়ম্বরে। দেশব্যাপী এই দিন দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। শিক্ষকরা জাতির মেরুদন্ড তাই ...

মুম্বাই পুলিশের অফিশিয়াল হোয়াটস অ্যাপে বোমা হামলার হুমকি

ছবি
মুম্বাই পুলিশের  অফিশিয়াল হোয়াটস অ্যাপে  বোমা হামলার হুমকি ভারতের কণ্ঠ ব্যুরো : সুন্দর রৌদ্রজ্বল দিন হঠাৎ মুম্বাই পুলিশ দপ্তরের হোয়াটস অ্যাপে ৪০০ কেজি আর ডি এক্স নিয়ে ১৪ টি গাড়ি মুম্বাই তে ঢুকেছে। ফিদায়ী কায়দায় বিস্ফোরণের পরিকল্পনা হচ্ছে। মুম্বাই পুলিশের ওয়াটস অ্যাপ যিনি চেক করেন এক মুহূর্তে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেলো। একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর ই জেহাদির তরফ থেকে এই ফোন এসেছে বলে জানা গিয়েছে। পুলিশ এই ম্যাসেজ টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এমনটাই জানা গিয়েছে। কোথা থেকে ম্যাসেজ টি পাঠানো হয়েছে সে নিয়ে খোঁজ লাগানো হচ্ছে। সমস্ত ধর্মীয় জমায়েত ও জনপ্রিয় এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন হয়েছে বলে খবর।