পোস্টগুলি

আগস্ট ১৭, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একতরফা প্রেম! প্রেমিকার স্বামীকে পথ থেকে সরাতে আই ই ডি বানিয়ে পাঠালো প্রেমিক

ছবি
একতরফা প্রেম!  প্রেমিকার স্বামীকে  পথ থেকে সরাতে  আই ই ডি বানিয়ে  পাঠালো প্রেমিক ভারতের কণ্ঠ ব্যুরো: একতরফা প্রেম, তাই প্রেমিকার স্বামীকে খুন করতে, আই ই ডি বা বিস্ফোরক ভরা সাউন্ড সিস্টেম পাঠালো ইলেকট্রিসিয়ান। এই ঘটনাটি ঘটেছে ছত্রীশগড় রাজ্যের ক্ষীরগড় ছুইখাদান এলাকায়। বোমাটি বানিয়েছে ২০ বছর বয়সী বিনয় ভার্মা।  আফসার খান নামের এক ব্যক্তির কাছে উপহার হিসেবে আসে। পরে কিছু সন্দেহজনক মনে করায় আফসার খান পুলিশ কে জানান। পুলিশ সাউন্ড সিস্টেম টিকে খুলে দেখতে পায় ২ কেজি বোমা একটি স্পিকারের সাথে জুড়ে একটি সাউন্ড সিস্টেম কেসিং র ভেতরে বসানো রয়েছে। বিস্ফোরক হিসেবে জিল্যাটিন স্টিক ব্যবহার করা হয়েছিলো। সাউন্ড সিস্টেম টিকে চালালেই বিস্ফোরণ হত এমন ভাবেই বানানো হয়েছিলো। সাউন্ড সিস্টেমের কেসিং স্টিলের। যদি জিলেটিন স্টিক ফাটতো তাহলে স্প্লিন্টার ছড়িয়ে যেতো ব্যাপক খয়েক্ষতি হতে পারতো। জিলেটিন স্টিক খাদানে ব্যবহৃত হয়। ভয়ানক শক্তিশালী বিস্ফোরক হিসেবে খ্যাতি আছে। এই বিস্ফোরক সহজে একজন ইলেকট্রিসিয়ানের হাতে আসা সম্ভব নয়। কিভাবে জোগাড় করেছে তাই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ ঐ ইলেকট্রিসিয়ানে...

৭৮ বছরে প্রথমবার প্রধানমন্ত্রী র দফতর সরবে এবার সাউথ ব্লক থেকে কর্তব্য ভবন ৩ এ

ছবি
৭৮ বছরে প্রথমবার  প্রধানমন্ত্রী র দফতর সরবে  এবার সাউথ ব্লক থেকে  কর্তব্য ভবন ৩ এ ভারতের কণ্ঠ ব্যুরো: ৭৮ বছরে এই প্রথমবার। সাউথ ব্লক থেকে সরে সেন্ট্রাল ভিস্তা করিডরে সরছে প্রধানমন্ত্রীর দপ্তর। সাউথ ব্লক থেকে কয়েকশো মিটার দূরে এক্সিকিউটিভ বিল্ডিং (কর্তব্য ভবন ৩) এ এই স্থানান্তরের কাজ হবে। সরকারী সূত্রে খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী এই মাসে এই নতুন ভবনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী ভাষনে তিনি বলেছেন দীর্ঘ সময় ধরে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের তৈরী ভবন থেকে সরকার পরিচালিত হত। ১০০ বছরের পুরোনো ভবনে যথাযথ পরিকাঠামো ছিলো না। তাই এই সিদ্ধান্ত। ২০১৯ সালে সেন্ট্রাল ভিস্তা রি ডেভলপমেন্ট প্রজেক্ট জারি করে কেন্দ্র। প্রকল্প ব্যায় ঘোষণা হয়েছে মার্কিন মুদ্রায় ২.৪ বিলিয়ন অর্থাৎ ২০ হাজার কোটির কাছাকাছি। লকডাউনের সময় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস কে স্থানান্তর করা হয়। যেখানে বহু দুষ্প্রাপ্য নথি বই ও পুঁথি সংরক্ষিত ছিলো। পুরোনো কৃষি ভবন, শাস্ত্রী ভবন, বিজ্ঞান ভবন ভেঙে দেওয়া হয়েছিলো। তুমুল আলোচনা হয়েছিলো তখন। class="separator" style="clear: both; tex...

২৯৫ পদক উদ্ধার হলেও পদ্মশ্রী পদক মেলেনি, তবে পুলিশের কাজে খুশি বুলা চৌধুরী

ছবি
 ২৯৫ পদক উদ্ধার হলেও  পদ্মশ্রী পদক মেলেনি,  তবে পুলিশের কাজে খুশি  বুলা চৌধুরী সংবাদদাতা: অভীক ঘোষ ভারতের কণ্ঠ ব্যুরো: বুলা চৌধুরীর বাড়িতে চুরি গ্রেফতার এক অভিযুক্ত,উদ্ধার ২৯৫ পদক। শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস তিনি বলেন,"গত ১৫ আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাইপুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায়। সব মেডেল চুরি হয়। আমরা কেস রুজু করি। সবাই উদ্বেগে ছিলাম। একটা বিশেষ দল গঠন করা হয় পুলিশ কমিশনার অমিত পি জাভালগীর নির্দেশে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়। ২৯৫ টি মেডেল উদ্ধার হয়। কল,কাঁসা পেতলের জিনিস উদ্ধার হয়।অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়েছে। বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন আমরা কথা দিয়েছিলেন। রিষড়া চার নম্বর রেল গেট এলাকার বাসিন্দা ওই চোর।উত্তরপাড়া এলাকায় পুলিশ দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।বুলা চৌধুরী মাঝে মধ্যে আসতেন। ১২-১৪ তারিখ চুরি হয়েছে।প্রথমে ১২ তারিখে রেইকি করে অল্প কিছু চুরি করে।আবার ১৪ তারিখে চুরি হয়। ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করব।পুলিশকে জানিয়ে গেলে পুলিশ সেই এলাকা সতর্ক থাকবে টহল...