ভয়াবহ আগুন কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে
ভয়াবহ আগুন কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে ভারতের কণ্ঠ ব্যুরো : ভয়াবহ অগ্নিকান্ড কাটোয়া স্টেশনে। আজ ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া জংশনের ২ নং প্লাটফর্মে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়। ট্রেনের একটি বগি থেকে আচমকা লেলিহান আগুনের শিখা উঠতে দেখা যায়। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে খবর। এখনও দূর পাল্লার যাতায়াতের জন্য মানুষ প্যাসেঞ্জার ট্রেনের ওপর ভরসা করে হঠাৎ কি থেকে এই আগুন লাগলো সে নিয়ে বিস্তর জল্পনা চলছে। যদিও পূর্ব রেল সূত্রে উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে জানানো হয়েছে।