পোস্টগুলি

আগস্ট ৭, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিপন্ন হিমালয় – আর কত ধ্বংস হলে মানবে তুমি শেষে

ছবি
 বিপন্ন হিমালয় – আর কত  ধ্বংস হলে মানবে তুমি শেষে বিশ্বজিৎ মুখোপাধ্যায় পরিবেশ ও সমাজকর্মী প্রাক্‌কথন ভারতবর্ষ-জুড়ে গণতন্ত্রের রথচক্র কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ধাবমান। রাজনৈতিক দলের সেনাপতি থেকে সেনা প্রত্যেকেরই মুখে প্রতিশ্রুতির বন্যা। আর ভারতের আপামর জনগণ সেই প্রতিশ্রুতির আবর্তে প্রায় দিশেহারা। এমত পরিস্থিতিতে লাদাখ-এ পরিবেশ-যোদ্ধা সোনম ওয়াংচুক লাদাখ হিমালয়ের জলবায়ু ও পরিবেশ সংরক্ষণের প্রশ্নে অনশন শুরু করেছেন, যার পোশাকি নাম জলবায়ু-অনশন (ক্লাইমেট-ফাস্ট)। পরিবেশের ব্যাপারে অনশন বা অনশনরত অবস্থায় মৃত্যুবরণ, আগেও ভারতের মানুষ দেখেছে। তা সত্ত্বেও অবস্থার বিশেষ কিছু পরিবর্তন ঘটেছে, এমনটি ভাবার কোন কারণ নেই। পরিবেশ-যোদ্ধা ওয়াংচুক-এর জলবায়ু-অনশনের সমর্থনে চন্দননগর ‘পরিবেশ আকাদেমি’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে ওয়াংচুকের হিমালয় সংরক্ষণ সংক্রান্ত দাবিগুলিকে যথাযথ মর্যাদা দিয়ে সমস্যার সমাধান করার জন্য। বিভিন্ন জায়গায় ওয়াংচুকের সমর্থনে সভা-সমিতিও হচ্ছে। কিন্তু এই সভা-সমিতির মধ্যে একটি ভাবনার পার্থক্য থেকে যাচ্ছে। অনেকে মনে করছেন, হ...