পোস্টগুলি

জুলাই ১০, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজগঞ্জ ধর্ষণকান্ডে দোষীদের ফাঁসির সাজা ঘোষণা করলো কোর্ট

ছবি
রাজগঞ্জ ধর্ষণকান্ডে  দোষীদের ফাঁসির সাজা  ঘোষণা করলো কোর্ট                                      ছবি- আই স্টক ভারতের কণ্ঠ ব্যুরো: জলপাইগুড়ির জেলা আদালতে তিনজন অপরাধীর ফাঁসির সাজা হল বৃহস্পতিবার। ২০২০ সালে উত্তরবঙ্গের রাজগঞ্জে তিন বছরের নাবালিকার গণধর্ষণের ঘটনা সামনে আসে। শিশুটিকে প্রথমে অপহরণ করে ঐ তিন অপরাধী। তারপর ধর্ষণের পর ঐ একরত্তি শিশুর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। যাতে প্রমান না থাকে। রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছিলো। পুলিশ তিন অপরাধী কে চিহ্নিত করে অ্যারেস্ট করে। পকশো আইনে মামলা রুজু হয়। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে আজ জলপাইগুড়ি জেলা আদালত তিনজন অপরাধীকেই এক সাথে ফাঁসির সাজা দেয় বলে খবর। style="text-align: justify;">

১৫ কোটির দেনা নিয়ে আত্মহত্যা লক্ষ্ণৌ র যুবকের

ছবি
১৫ কোটির দেনা নিয়ে  আত্মহত্যা লক্ষ্ণৌ র যুবকের মৃত্যুর পর পরিবার কে  দেখার আর্জি  দেশের প্রধানমন্ত্রী অভিনেতা  সলমন খানের কাছে ভারতের কণ্ঠ ব্যুরো: মাথায় ১৫ কোটির দেনা শেষমেশ মৃত্যুকেই বেছে নিলেন উত্তরপ্রদেশের রিয়েল এস্টেট ব্যবসায়ী লক্ষ্ণৌ র শাহবাজ শাকিল। গতকাল দুপুর সাড়ে তিনটের সময় নিজের বারো বোরের বন্দুক দিয়ে মাথায় গুলি করে মারা যান শাহবাজ শাকিল। তার বিজনেস পার্টনারের জন্য ব্যবসায় সমস্যা হচ্ছিলো বলে খবর। গতকাল মৃত্যুর আগে তিনি একটি ফেসবুক লাইভ করেন ও আবেগাত্মক একটি বার্তা দেন। আত্মহত্যা করতে চলেছেন এটা জানান। তার অফিসের ওয়াচম্যান কে বাইরে পাঠিয়ে মাথায় গুলি করেন বলে জানা গিয়েছে। ফেসবুক লাইভে শাহবাজ ভারতের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, অভিনেতা সলমন খান, ধনী মুকেশ আম্বানির কাছে আবেদন করেন শাহবাজের মৃত্যুর পর যেন তারা সাহবাজের পরিবারের পাশে দাঁড়ান ও আর্থিক ভাবে সহায়তা করেন। style="text-align: justify;">

দিল্লিতে ভূমিকম্প আজ সকালে

ছবি
 দিল্লিতে ভূমিকম্প  আজ সকালে https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65 https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a ভারতের কণ্ঠ ব্যুরো: বৃহস্পতিবার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হল দিল্লিতে। এ এন আই সূত্রে খবর হরিয়ানার ঝাঁঝড় এলাকায় মাটির প্রায় দশ কিমি নীচে এই ভূমিকম্প হয়। সকাল নটা বেজে চার মিনিটে এই ভূমিকম্প হয়েছে বলে খবর। বৃষ্টিস্নাত দিল্লিতে হঠাৎ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইসমিক জোন ফোর এ অবস্থান করে দিল্লী। হিমালয়ের প্লেট গুলির সরণের প্রভাবে ক্রমশ উত্তরের রাজ্য গুলিতে ভূমিকম্প বাড়ছে বলে অনুমান ভূ বিজ্ঞানী দের। style="text-align: justify;">