১৫ কোটির দেনা নিয়ে আত্মহত্যা লক্ষ্ণৌ র যুবকের
১৫ কোটির দেনা নিয়ে
আত্মহত্যা লক্ষ্ণৌ র যুবকের
মৃত্যুর পর পরিবার কে
দেখার আর্জি
দেশের প্রধানমন্ত্রী অভিনেতা
সলমন খানের কাছে
ভারতের কণ্ঠ ব্যুরো: মাথায় ১৫ কোটির দেনা শেষমেশ মৃত্যুকেই বেছে নিলেন উত্তরপ্রদেশের রিয়েল এস্টেট ব্যবসায়ী লক্ষ্ণৌ র শাহবাজ শাকিল। গতকাল দুপুর সাড়ে তিনটের সময় নিজের বারো বোরের বন্দুক দিয়ে মাথায় গুলি করে মারা যান শাহবাজ শাকিল। তার বিজনেস পার্টনারের জন্য ব্যবসায় সমস্যা হচ্ছিলো বলে খবর। গতকাল মৃত্যুর আগে তিনি একটি ফেসবুক লাইভ করেন ও আবেগাত্মক একটি বার্তা দেন। আত্মহত্যা করতে চলেছেন এটা জানান। তার অফিসের ওয়াচম্যান কে বাইরে পাঠিয়ে মাথায় গুলি করেন বলে জানা গিয়েছে। ফেসবুক লাইভে শাহবাজ ভারতের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, অভিনেতা সলমন খান, ধনী মুকেশ আম্বানির কাছে আবেদন করেন শাহবাজের মৃত্যুর পর যেন তারা সাহবাজের পরিবারের পাশে দাঁড়ান ও আর্থিক ভাবে সহায়তা করেন।



মন্তব্যসমূহ