রাজগঞ্জ ধর্ষণকান্ডে দোষীদের ফাঁসির সাজা ঘোষণা করলো কোর্ট
রাজগঞ্জ ধর্ষণকান্ডে
দোষীদের ফাঁসির সাজা
ঘোষণা করলো কোর্ট
ছবি- আই স্টকভারতের কণ্ঠ ব্যুরো: জলপাইগুড়ির জেলা আদালতে তিনজন অপরাধীর ফাঁসির সাজা হল বৃহস্পতিবার। ২০২০ সালে উত্তরবঙ্গের রাজগঞ্জে তিন বছরের নাবালিকার গণধর্ষণের ঘটনা সামনে আসে। শিশুটিকে প্রথমে অপহরণ করে ঐ তিন অপরাধী। তারপর ধর্ষণের পর ঐ একরত্তি শিশুর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। যাতে প্রমান না থাকে। রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছিলো। পুলিশ তিন অপরাধী কে চিহ্নিত করে অ্যারেস্ট করে। পকশো আইনে মামলা রুজু হয়। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে আজ জলপাইগুড়ি জেলা আদালত তিনজন অপরাধীকেই এক সাথে ফাঁসির সাজা দেয় বলে খবর।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ