পোস্টগুলি

সেপ্টেম্বর ৯, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অমৃতলোকের পথে চলে গেলেন প্ৰখ্যাত ডাক্তার ডঃ সুব্রত হালদার

ছবি
অমৃতলোকের পথে  চলে গেলেন  প্ৰখ্যাত ডাক্তার  ডঃ সুব্রত হালদার ভারতের কণ্ঠ ব্যুরো : অমৃতলোকের পথে চলে গেলেন প্ৰখ্যাত ডাক্তার ডঃ সুব্রত হালদার। মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর বিদেশ থেকে মধুমেহ বিষিয়ে উচ্চশিক্ষা করেছিলেন। পেশায় ছিলেন চন্দননগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার। ছোট বড় দুর্ঘটনা হোক বা বাড়াবাড়ি।মানুষের বিপদে বন্ধু ছিলেন ডাক্তার সুব্রত হালদার। এই জেন জি জেনারেশনের যুগে যখন বাড়িতে গিয়ে কোন চিকিৎসক রোগী দেখেন না। তখন বাড়ি গিয়ে চিকিৎসা করতেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬৩ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বাড়ি বৈদ্যবাটী কাজীপাড়ার কাছে জিটি রোডের পশ্চিম দিকে। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটি চেম্বারে রোগী দেখতেন। ক্যান্সারের জন্য অসুস্থ থাকলেও। অসুস্থতার মাঝেও রোগী দেখেছেন। গরীব মানুষের কাছ থেকে অনেক সময়েই ফি নিতেন না। এমন অনেক সময় গিয়েছে যে মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়েছে বা দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে ডাক্তারবাবু দেখেছেন এবং চন্দননগর হাসপাতালে রেফার করে দিয়েছেন। হাউস ফিজিশিয়ন শব্দটা এখন মুছে গিয়েছে। কিন্তু তিনি শব্দ টিকে বাঁচিয়ে রেখেছিলেন। বৈদ্যবাটী শুধু নয় চন্...

কাঁচরাপাড়ায় স্ত্রী খুন, সন্তানের সাথে পালাল স্বামী রাতেই ধরা পড়ল অভিযুক্ত

ছবি
 কাঁচরাপাড়ায় স্ত্রী খুন,  সন্তানের সাথে পালাল স্বামী  রাতেই ধরা পড়ল অভিযুক্ত উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পারিবারিক অশান্তির জেরে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্ত্রীকে খুন করে নিজের ছোটো সন্তানকে নিয়ে পালাল এক ব্যক্তি। ঘটনা ঘটেছে কাঁচরাপাড়া ২২ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে। জানা গেছে, রবিবার দুপুরে স্ত্রী অঙ্কিতা বর্মন (২৫) কে নৃশংসভাবে খুন করে স্বামী কৌশিক মণ্ডল (২৮)। এরপরই সন্তানকে নিয়ে পালিয়ে যায় সে। ঘটনার তদন্তে নেমে বীজপুর থানার পুলিশ এদিন রাতেই হুগলির পান্ডুয়া থেকে অভিযুক্ত কৌশিককে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে পেশ করা হয়। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে তদন্তকারীরা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়রা এমন নির্মম ঘটনার কঠোর শাস্তির দাবি তুলেছেন।

পকসো আসামীর জামিন মঞ্জুর নিম্ন আদালতের সটান জামিনের আবেদন খারিজ করলো হাইকোর্ট

ছবি
পকসো আসামীর  জামিন মঞ্জুর  নিম্ন আদালতের সটান  জামিনের আবেদন  খারিজ করলো হাইকোর্ট ভারতের কণ্ঠ ব্যুরো : নিম্ন আদালত পকসো মামলায় অভিযুক্ত র জন্য বেইল মঞ্জুর করেছে। আক্রান্তের বক্তব্য না শুনে। শটাং বেল নামঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। আজ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শ্রী বিভাস পট্টনায়েকের বেঞ্চে এই মামলা ছিলো। মহামান্য বিচারক জানান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেকশন ৪৮৩/২ মোতাবেক বাদী পক্ষের উঁকিল বেল র আবেদন করেছেন। সেটা নির্যাতিতার আইনজীবী ও নির্যাতিতার অজ্ঞাতে হয়েছে। নির্যাতিতার বক্তব্য ছাড়া এই রায় দেওয়া যায় না।

২৩ তম এশিয়া মহাদেশিও ক্যারাটে প্রতিযোগীতায় কামাল দেখালো কোন্নগরের তারক নাথ সর্দার

ছবি
২৩ তম এশিয়া মহাদেশিও  ক্যারাটে প্রতিযোগীতায়  কামাল দেখালো  কোন্নগরের তারক নাথ সর্দার ২৩ তম এশিয়া মহাদেশিও ক্যারাটে প্রতিযোগীতার কামাল দেখালো কোন্নগরের ক্যারাটে শিক্ষক তারক নাথ সর্দার। জানা গিয়েছে ক্যাডেট, জুনিয়র এবং অনূর্ধ্ব- ২১ বিভেগার আশোর বসছিল ৫- ৭ সেপ্টেম্বর ২০২৫ চিনের শওগুয়ান সোহোরে। ঠিক প্রতিযোগিতার আগের মুহূর্তে - ১ থেকে ৩ সেপ্টেম্বর ২০২৫ ওই একই জায়গাতে শুরু হয়েছিল এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারকের পরীক্ষা আর সেখান থেকে আমাদের হুগলি জেলা র - কোন্নগরের এক কৃত্তি সন্তান তারক নাথ সর্দার রেফারি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ক্যারাটে মানচিত্রে, বাংলা তথা  ভারতবর্ষের মান আরও এক  নিয়ে যান। তারক নাথ সর্দার জানান যে হুগলি জেলা ক্যারাটে যে অথেনটিক অ্যাসোসিয়েশন আছে, যেটা রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত। হুগলি ক্যারাটে অ্যাসোসিয়েশন এর উনি প্রতিষ্ঠাতা ২০০৮ সালে।উনি আরো বলেন যে হুগলি জেলার ক্লাব ক্যারাটে এবং স্কুল ক্যারাটে এই দুটোতেই ওনার ছাত্র ও ছাত্রী রা প্রথম হুগলি জেলা থেকে জাতীয় স্তরে গিয়ে মেডেল নিয...

নেপালে যুব বিদ্রোহ ১৯ জন নিহত, আহত চার শতাধিক

ছবি
নেপালে যুব বিদ্রোহ  ১৯ জন নিহত,  আহত চার শতাধিক ভারতের কণ্ঠ ব্যুরো : সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আইন আনছে নেপাল সরকার। ফেসবুক, এক্স, সহ একাধিক স্যোশাল মিডিয়া প্লাটফর্ম কে নেপালে ব্যবসা করতে গেলে নেপালে র সরকারের কাছে নথিভুক্ত হতে হবে। এই ছিলো ঝামেলার শুরু। আপাতত সোশ্যাল মিডিয়া বন্ধ। সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে সেখানের যুবক যুবতীরা হাজারে হাজারে লাখে লাখে যুবক যুবতি এমনকি স্কুল ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। নেপাল সরকারের দুর্নীতির বিরোধিতা শুরু করে। বিশাল ভীড় নেপালের পার্লামেন্ট ঘিরে ফেলে পাথর ছুড়তে থাকে। ভীড় সামলাতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ব্যবহার করে। মানুষ নিয়ন্ত্রণে না এলে গুলি চালায় নেপাল পুলিশ। এতে ১৯ জন যুবক যুবতী মারা গেছে। ৪০০ জনের ওপর আহত। নেপালের বিক্ষোভ যাতে ভারতবর্ষে প্রবেশ না করে তার জন্য জলপাইগুড়ি, দার্জিলিং, সিকিমের পুলিশ কে সক্রিয় থাকার বার্তা দেওয়া হয়েছে বলে খবর। যদিও বর্ডার সিল করা হয়েছে কিনা এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক সূত্রে কিছু জানা যায়নি।