পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সম্প্রীতির পীঠস্থান কোতরং এর গাজী আবদাল সাহেবের মাজার

ছবি
 সম্প্রীতির পীঠস্থান  কোতরং এর  গাজী আবদাল  সাহেবের মাজার     

লাঠি মার হোলি শুরু

ছবি
 লাঠি মার হোলি শুরু     

পোখরানে ভারতীয় বিমান বাহিনীর সুসজ্জিত সামরিক মহড়া

ছবি
 পোখরানে ভারতীয় বিমান  বাহিনীর সুসজ্জিত  সামরিক মহড়া     

ইরানে হামলা ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের দামামা মধ্য প্রাচ্যে

ছবি
 ইরানে হামলা  ইসরায়েল  ও আমেরিকার যুদ্ধের  দামামা মধ্য প্রাচ্যে    

ভূমিকম্প প্রসঙ্গে বললেন বিশিষ্ট পরিবেশকর্মী বিশ্বজিৎ মুখার্জি

ছবি
 ভূমিকম্প প্রসঙ্গে বললেন  বিশিষ্ট পরিবেশকর্মী  বিশ্বজিৎ মুখার্জি     

ভারত পাক বর্ডারের কাছে হেলিকপ্টার ওড়ালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ছবি
 ভারত পাক  বর্ডারের কাছে  হেলিকপ্টার ওড়ালেন  ভারতের রাষ্ট্রপতি  দ্রৌপদী মুর্মু     

ইথিওপিয়ায় আবার জাগলো আগ্নেয়গিরি

ছবি
ইথিওপিয়ায়  আবার জাগলো  আগ্নেয়গিরি     

প্রবল ভূমিকম্প কলকাতায় ভূমিকম্পর উৎসস্থল বাংলাদেশ

ছবি
 প্রবল ভূমিকম্প  কলকাতায়  ভূমিকম্পর উৎসস্থল  বাংলাদেশ 

আধুনিকতম মোশান ক্যাপচার ল্যাবরেটরির উদ্বোধন করলেন বাহুবলি খ্যাত এস এস রাজামৌলি

ছবি
আধুনিকতম মোশান  ক্যাপচার ল্যাবরেটরির  উদ্বোধন করলেন  বাহুবলি খ্যাত  এস এস রাজামৌলি ভারতের কণ্ঠ ব্যুরো : বাহুবলি ফিল্মের বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি এবার নয়া ভূমিকায় বিশ্বের আধুনিকতম প্রযুক্তির মোশান ক্যাপচার ল্যাবোরেটরির উদ্বোধন করলেন বুধবার। ল্যাবোরেটরির নাম A And M Motion Capture Lab। মূলত বড় ছায়াছবির স্পেশাল এফেক্ট ও মোশান ক্যাপচারের জন্য বাইরের দেশে যেতে লাগতো চলচ্চিত্র নির্মাতা দের। এবার সেই অত্যাধুনিক কাজ ভারতেই হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই কাজে সহায়তা করেছে আক্কিয়ানি নাগার্জুনার অন্নপূর্ণা ষ্টুডিও  শিবু ইয়ারলাগাড্ডা র মিহিরা ভিজ্যুয়াল ল্যাব এই কাজে সহায়তা করেছে বলে খবর। এর আগে এস এস রাজামৌলি প্রথম ডলবি সিনেমা প্রসেসিং ফেসিলিটির উদ্বোধন করেছিলেন। এবার এই নতুন ষ্টুডিও উদ্বোধনের পর সুবিধে হবে দেশীয় চলোচ্চিত্র নির্মাতারা।  

চরবৃত্তির অভিযোগে মুর্শিদাবাদে ধরা পড়লো একটা বড় চক্র

ছবি
চরবৃত্তির অভিযোগে  মুর্শিদাবাদে ধরা পড়লো  একটা বড় চক্র ভারতের কণ্ঠ ব্যুরো : চরবৃত্তির অভিযোগে মুর্শিদাবাদে ধরা পড়লো একটা বড় চক্র। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই চরবৃত্তির চক্র কে ধরেছে বলে খবর। দুজন ব্যক্তি স্পর্শকাতর তথ্য পাকিস্তানের হ্যান্ডলারের কাছে পাঠাতো বলে খবর। যদিও প্রশাসন সূত্রে এর বেশি কোন তথ্য জানা যায়নি। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর থেকে একটা বড় অংশের জঙ্গী সংগঠনের কার্যকলাপ বেড়েছে মুর্শিদাবাদ মালদা জেলার সীমান্ত বরাবর এলাকায় পাক ইন্টালিজেন্স এজেন্সি আই এস আই সক্রিয় হয়েছে অনেকদিন ধরে। তাদের হাত ধরে একদিকে পাচার যেমন বাড়ছে অন্যদিকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে। মুর্শিদাবাদের এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে রাজ্য জুড়ে। গতকালের একাধিক আদালতে বোমাতঙ্কের ঘটনাও কি এই চরবৃত্তি বা সন্ত্রাসবাদী দের কোন গোপন প্ল্যানের অংশ কিনা সেটা নিয়ে জল্পনা বাড়ছে।

হাওড়ার পিলখানায় প্রোমোটার খুন খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত সাংবাদিক

ছবি
হাওড়ার পিলখানায়  প্রোমোটার খুন  খবর সংগ্রহে গিয়ে  আক্রান্ত সাংবাদিক ভারতের কণ্ঠ ব্যুরো : হাওড়ার পিলখানায় একজন ২৭ বছরের প্রোমোটারের মৃত্যু ঘিরে ধুন্ধুমার খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত সাংবাদিক। কলকাতার অদূরে হাওড়ার গোলবাড়ি পিলখানার ব্যবসায়ী শফিক খান এদিন আততায়ীর গুলিতে নিহত হন। সিসিটিভি তে দেখা গেছে ভোরে তাকে গুলি করে কিছু আততায়ী। হাসপাতালে নিয়ে যেতে গিয়ে ঐ প্রোমোটার নিহত হন। সেই খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হন এক সাংবাদিক। সূত্র মারফৎ খবর সেই সাংবাদিক সম্ভবত এবিপি আনন্দের প্রতিনিধি। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। যদিও এই তথ্য যাচাই করেনি ভারতের কণ্ঠ। এদিন সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র সমালোচনা করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিকেরা। খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের এই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের কণ্ঠ। আমার অনুরোধ প্রশাসন দোষীদের খুঁজে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। 

কয়েকশো কোটি বছর আগের তারার ছবি ধরা পড়লো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে

ছবি
কয়েকশো কোটি বছর  আগের তারার ছবি  ধরা পড়লো  জেমস ওয়েব  স্পেস টেলিস্কোপে                           নাসা সূত্রে পাওয়া তারার ছবি  ভারতের কণ্ঠ ব্যুরো : ৩৭০ কোটি বছর আগের নক্ষত্রের আলো ধরা পড়লো জেমস ওয়েব স্পেস্ট টেলিস্কোপের স্ক্রিনে। বিজ্ঞানের জগতে আলোড়ন। নাসা সূত্রে জানা গিয়েছে এন জি সি ১৬৩৭ নীহারিকায় একটি তারার মৃত্যু হয়েছে আজ ৩৭০ কোটি বছর আগে তারাটি লাল মহাদানবে পরিণত হয়েছিলো।  নাসা সূত্রে খবর আজ যেখানে মৃত তারা সুপারনোভায় পরিণত হয়েছে জেমস ওয়েবে ধরা পড়েছে লাল মহাদানব তারার ছবি। জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেছিলেন ১৯২৯ সালে যে ব্রহ্মান্ডের বিস্তার আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির নিয়ম মেনে চলে। একে হাবল লেইমাত্রে থিওরি বলে। সেই থিওরির একটা অংশ মনে করে। মহাকাশ পর্যবেক্ষণ হল অতীত কে দেখা। কারণ এই বিশাল ব্রহ্মান্ডে আলো এক স্থান থেকে ওপর স্থান যেতে যে সময় লাগে তার মাঝের ফারাকে কয়েক লক্ষ মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু গোটা জীবনটাই পরিবাহিত হতে পারে। কিছু কিছু স্থান থেকে আলো পৃথিবী পর্যন্ত ...

রাজ্যের একাধিক কোর্টে বোমাতঙ্ক মঙ্গলবার

ছবি
রাজ্যের একাধিক কোর্টে  বোমাতঙ্ক মঙ্গলবার ভারতের কণ্ঠ ব্যুরো : কলকাতা, হুগলী, পূর্ব - বর্ধমান একাধিক কোর্টে বোমাতঙ্ক আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন আইনজীবী রা। মঙ্গলবার সকাল থেকেই জেলার জাজ ও প্রশাসনের কাছে ই মেইলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। যার ফলে কোর্টের কাজকর্ম ব্যাহত হয় কলকাতা সিটি সেশনস কোর্ট, হুগলী জেলা আদালত, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোর্টে। হুমকিতে বলা হয় জাজের চেম্বারে আই ই ডি, আর ডি এক্স মার্কা বোমা রাখা রয়েছে। দুপুর ১ টার সময় তাতে বিস্ফোরণ হবে। খবর পাওয়ার পর থরোহরিকম্প শুরু হয় আদালত গুলিতে। যদিও কোন বোমা উদ্ধার হয়নি আদালতগুলি থেকে। এগুলি নিছক মজা নাকি বড় কোন নাশকতার ইঙ্গিত স্পষ্ট নয়। যদিও কারা এই হুমকি দিয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

বন্ধুর হাতে শ্লীলতাহানির শিকার কলকাতার এক তরুণী

ছবি
বন্ধুর হাতে শ্লীলতাহানির  শিকার কলকাতার  এক তরুণী ভারতের কণ্ঠ ব্যুরো : বন্ধুর হাতেই শ্লীলতাহানির শিকার কলকাতার এক তরুণী। সূত্র মারফত জানা গিয়েছে বেহালার কাছে ডায়মন্ডহারবার রোডে একজন কুড়ি বছরের তরুণী কে একজন ১৮ বছরের এক তরুণ গাড়িতে তোলার চেষ্টা করে গত শনিবার রাতে। তরুণী কে প্রায় দু কিলোমিটার নিয়ে যায় ওই তরুণ। তরুণীর চিৎকার শুনে কিছু মানুষ গাড়ি টিকে তাড়া করলে ঐ তরুণ মাঝ রাস্তায় চলন্ত গাড়ি থেকে ঐ তরুণী কে ফেলে দেয়। পুলিশ ঐ গুণধর তরুণ অর্ণব সাউ কে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

বসন্ত শুরুতেই চলে গেলেন মুকুল

ছবি
বসন্ত শুরুতেই  চলে গেলেন মুকুল  " যেদিন সকল মুকুল গেলো ঝরে  আমায় ডাকলে কেন গো এমন করে? "                                                                                   ( রবীন্দ্রনাথ... ) না সব মুকুল ঝরে যায়নি। তবে চলে গেলেন বঙ্গ রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুকুল রায়। যিনি ছিলেন দেশের প্রাক্তন রেল মন্ত্রী ও তৃণমূল সাংসদ। ৭১ বছর বয়সে অ্যাপেলো সুপারস্পেশালিটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।  ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৃণমূল দল গঠন করার পেছনে মুকুল রায়ের অবদান ছিলো। একসময় ছিলেন তৃণমূলের নং ২। সারদা মামলায় যুক্ত থাকা তারপর গ্রেফতারির পর থেকে বিরাগভাজন হন নেত্রীর। সেই থেকেই কোনঠাসা। আচমকা বিজেপি তে যোগ থেকে "সিঙ্গুর নিয়ে ভুল করেছি" বলা। থেকে তৃণমূলের যুক্ত হয়ে বলা "যাহা বিজেপি তাহাই তৃণমূল" একাধিক বিতর্কের কান্ডারি ছিলেন। কিন্তু অস্ব...

এবার তৃণমূলের ভাষা দিবসের মঞ্চে বিজেপির এম পি অনন্ত মহারাজ বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা

ছবি
এবার তৃণমূলের  ভাষা দিবসের মঞ্চে  বিজেপির এম পি  অনন্ত মহারাজ  বঙ্গ রাজনীতিতে  জোর জল্পনা ভারতের কণ্ঠ ব্যুরো : এবার একমঞ্চে দেখা গেলো তৃণমূল সুপ্রীমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিজেপির অনন্ত মহারাজ কে। মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভার এম পি।  এদিন মঞ্চে অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিজেপির রাজ্য সভার এমপি অনন্ত মহারাজ ওরফে নগেন রায় উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের নেতা। মতুয়া রাজবংশী ভোট কাছে টানতেই কি এই কাছাকাছি আসা সেই নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও দীর্ঘ দিন ধরেই বামপন্থীরা দাবী করে আসছেন বিজেমুল তত্বের। অর্থাৎ দুই দল এক বা সমান যদিও শাসক সূত্রে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দিল্লী - মেরঠ আর আর টি এস কোরিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

ছবি
  দিল্লী - মেরঠ  আর আর টি এস  কোরিডোরের  উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী মোদী  ভারতের কণ্ঠ ব্যুরো : মেরঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নমো ভারত ১৮০ কিমি / ঘন্টা রিজিওনাল রাপিড ট্রানজিট সিস্টেমের। সরাই কালে খান স্টেশন থেকে দিল্লীর নিউ অশোকনগর পর্যন্ত ২১ কিমি স্ট্রেচ র উদ্বোধন করা হল। যার ফলে উত্তরপ্রদেশের মেরঠ থেকে দিল্লীর মধ্যে ট্রেন পরিষেবা আরও দ্রুতগামী হতে চলেছে।  প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন ৮২ কিমির আর আর টি এস কোরিডোর প্রমান করে আধুনিক ভারতের দ্রুতগামী পরিবহন প্রণালী কতটা আধুনিক হতে চলেছে। এর ফলে উত্তরপ্রদেশের মানুষ যারা দিল্লিতে বাড়ি ভাড়া করে থাকেন বা পড়তে যান তাদের খুব সুবিধে হবে। 

উড়িষ্যায় নাবালিকা স্কুল ছাত্রীকে গণধর্ষণ পাঁচ স্কুল শিক্ষকের চাঞ্চল্য দেশজুড়ে

ছবি
উড়িষ্যায় নাবালিকা  স্কুল ছাত্রীকে  গণধর্ষণ  পাঁচ স্কুল শিক্ষকের  চাঞ্চল্য দেশজুড়ে ভারতের কণ্ঠ ব্যুরো : শিশুর যৌন নির্যাতনের এক ভয়াবহ ছবি ধরা পড়লো উড়িষ্যায়। সূত্র মারফত খবর উড়িষ্যার রাজকণিকায় পাঁচজন স্কুল শিক্ষক মিলে ক্লাস সেভেনের একজন ১৩ বছরের নাবালিকার ধর্ষণ করেছেন বলে খবর। ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কতৃক রাজকণিকা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যার ভিত্তিতে পাঁচজন ধর্ষক শিক্ষক কে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের বিরুদ্ধে পকশো আইনে মামলা দাখিল করা হয়েছে বলে খবর। ছাত্রীর বাবা ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে অভিযোগ জানান বলে জানা গিয়েছে। রাজকণিকার একটি বেসরকারি স্কুলে কিছু শিক্ষক লাগাতার ছাত্রীটিকে যৌন হ্যানস্থা করতেন। বলে জানা গিয়েছে। মানবঅধিকার সংগঠন গুলি সূত্রে জানা গিয়েছে শিক্ষার মন্দিরে ছাত্র ছাত্রী রা নিরাপদ নয় সে আর জি কর, সাউথ কলকাতা ল কলেজ যেমন দেখিয়েছে তেমন দেখিয়ে দিলো পাশের রাজ্য উড়িষ্যার এই প্রাইভেট স্কুল। শিক্ষক নামের কলঙ্ক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। 

যথাযোগ্য মর্য্যাদার সঙ্গে মাতৃভাষা দিবস পালন হুগলী জেলার বৈদ্যবাটীতে

ছবি
 যথাযোগ্য মর্য্যাদার সঙ্গে  মাতৃভাষা দিবস পালন  হুগলী জেলার বৈদ্যবাটীতে ভারতের কণ্ঠ ব্যুরো : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল রজত জয়ন্তী বর্ষ অতিক্রান্ত সংগঠন "বঙ্গভাষা ও সংস্কৃতি চেতনা মঞ্চ"। অন্যান্য বৎসরের মতোই এবৎসরও ২১শে ফেব্রুয়ারীর সকালে বৈদ্যবাটী ক্লাব-এর বিপরীতে জি.টি.রোডের পার্শ্বে অনুষ্ঠান আয়োজিত হয়। মঞ্চে'র বর্ত্তমান সভাপতি বর্ষীয়ান ছড়াকার শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনায় বাংলা ভাষার জন্য হওয়া শহীদদের স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও নিরবতা পালন করা হয়। এরপর পরিবেশিত হয় "মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা" সঙ্গীত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঞ্চে'র বর্ত্তমান কার্য্যকরী সমিতি'র সদস্য অনুপম রায়-অন্যরকম সাহিত্য পত্রিকার সম্পাদক প্রবীর দাস-বৈদ্যবাটী-শেওড়াফুলি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর পরিচালক মণ্ডলীর সদস্য দেবাশিস চক্রবর্তী,কবিতা পাঠ করেন কাজল গুপ্ত-লায়লি মুখোপাধ্যায়-নিরুত্র সোম-ধনঞ্জয় সিংহ। এই অনুষ্ঠানের শেষপর্বে মঞ্চে'র রজত জয়ন্তী বর্ষ অতিক্রমণ উপলক্ষ্যে সহযোগী ষোলটি সংগঠনের অধ্যক্ষ-অধ্যক্ষার হা...