উড়িষ্যায় নাবালিকা স্কুল ছাত্রীকে গণধর্ষণ পাঁচ স্কুল শিক্ষকের চাঞ্চল্য দেশজুড়ে
উড়িষ্যায় নাবালিকা
স্কুল ছাত্রীকে
গণধর্ষণ
পাঁচ স্কুল শিক্ষকের
চাঞ্চল্য দেশজুড়ে
ভারতের কণ্ঠ ব্যুরো : শিশুর যৌন নির্যাতনের এক ভয়াবহ ছবি ধরা পড়লো উড়িষ্যায়। সূত্র মারফত খবর উড়িষ্যার রাজকণিকায় পাঁচজন স্কুল শিক্ষক মিলে ক্লাস সেভেনের একজন ১৩ বছরের নাবালিকার ধর্ষণ করেছেন বলে খবর। ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কতৃক রাজকণিকা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যার ভিত্তিতে পাঁচজন ধর্ষক শিক্ষক কে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের বিরুদ্ধে পকশো আইনে মামলা দাখিল করা হয়েছে বলে খবর। ছাত্রীর বাবা ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে অভিযোগ জানান বলে জানা গিয়েছে। রাজকণিকার একটি বেসরকারি স্কুলে কিছু শিক্ষক লাগাতার ছাত্রীটিকে যৌন হ্যানস্থা করতেন। বলে জানা গিয়েছে। মানবঅধিকার সংগঠন গুলি সূত্রে জানা গিয়েছে শিক্ষার মন্দিরে ছাত্র ছাত্রী রা নিরাপদ নয় সে আর জি কর, সাউথ কলকাতা ল কলেজ যেমন দেখিয়েছে তেমন দেখিয়ে দিলো পাশের রাজ্য উড়িষ্যার এই প্রাইভেট স্কুল। শিক্ষক নামের কলঙ্ক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।



মন্তব্যসমূহ