পোস্টগুলি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গণতন্ত্রের পথে বাংলাদেশ?

ছবি
গণতন্ত্রের পথে বাংলাদেশ? ভারতের কণ্ঠ ব্যুরো : জুলাই বিপ্লব ও দেশজোড়া অশান্তির পর গণতান্ত্রিক পরিবেশ ফেরার পথে বাংলাদেশ। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।  আজ সকালে বাংলাদেশের জাতীয় সংসদের সাউথ প্লাজায় বাংলাদেশের রাষ্ট্রপতি মহাম্মদ সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান। দীর্ঘ ১৭ বছরের প্রবাসে নির্বাসন শেষে ৩০০ সিটের বাংলাদেশী সংসদে ১৫১ সিটে জয়ী হয়েছে বি এন পি। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে ছিলেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান কে জয়ের পর শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এমনটাই জানা গিয়েছে।