শ্রীলঙ্কায় বেইলি ব্রিজ তৈরী করে ইতিহাস তৈরী ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরের
শ্রীলঙ্কায় বেইলি ব্রিজ তৈরী করে ইতিহাস তৈরী ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরের ভারতের কণ্ঠ ব্যুরো : প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলংকার জাফনা। কিলিনোচ্চি জাফনায় ত্রাণকার্যে সহায়তা করছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার এডিজিপিআই সূত্রে জানা গিয়েছে জলের তোড়ে ভেসে যাওয়া ব্রিজের জায়গায় ১০০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণ করেছে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ারেরা। এর ফলে বি - ৪৯২ রোডের মাধ্যমে জাফনার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে প্রতিবেশীর সাহায্য, মানব সেবা হল ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রাথমিক দায়িত্ব।