ভেনেজুয়েলায় হামলা আমেরিকার

 ভেনেজুয়েলায় হামলা 


আমেরিকার


           
ভারতের কণ্ঠ ব্যুরো: সি এন এন সূত্রে জানা গিয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভয়াবহ হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার রাত ১:৩০ নাগাদ ভেনেজুয়েলার কারাকাসে লোডশেডিং হয়ে যায়। রাজধানীর বিভিন্ন জায়গায় পর পর বিস্ফোরণের শব্দ শোনা যেতে শুরু করে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কে মাদক সন্ত্রাসী বলে অভিযোগ করেছিল। ও দুদেশের বৈদেশিক সম্পর্কে ছেদ পড়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সূত্রেও বহু মাদক পাচারকারি বোট ধ্বংসের কথা সাংবাদমাধ্যম কে জানানো হয়েছিলো। 

এবার তাহলে কি আমেরিকা ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিলো কি? স্পষ্ট না হলেও আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের বক্তব্য ল্যাটিন আমেরিকায় নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টায় নেমেছে মার্কিন প্রশাসন। 

সারা বিশ্বের তেলের ১৭-১৮% রয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা তে। সম পরিমান তেল রয়েছে ইউক্রেন ও রাশিয়ার মাঝের বিতর্কিত কৃষ্ণ সাগর এলাকায়। আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ দের অনুমান যেভাবে গল্ফ ওয়ার হয়েছিলো আরবের তেলের আধিপত্য র জন্য তেমনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে কৃষ্ণ সাগরের তেলের আধিপত্য র জন্য। ইউক্রেন আমেরিকার দাবার ঘুঁটি মাত্র। কিন্তু অপ্রতিরোদ্ধ রাশিয়ার কাছে এটে থাকতে পারছেনা আমেরিকা। তাই খনিজ তেলের ভান্ডার লুঠ করার জন্য নজর পড়েছে ভেনেজুয়েলার ওপর। 









 



style="text-align: justify;">










মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার