পোস্টগুলি

অক্টোবর ১০, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দীপাবলির আগে সুখবর স্যামসুং লঞ্চ করেছে নতুন ফোন

ছবি
দীপাবলির আগে সুখবর  স্যামসুং লঞ্চ করেছে  নতুন ফোন ভারতের কণ্ঠ ব্যুরো : স্যামসুং গ্যালেক্সি এম ১৭ ফাইভ জি মডেল লঞ্চ করেছে। দেখে নিন এর আকর্ষনীয় ফিচার। এই মডেলের দাম ভারতীয় মুদ্রায় ১৫০০০ থেকে শুরু হতে চলেছে বলে খবর। এ আই ফিচারের সাথে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ৫০০০ এম এ এইচ ব্যাটারি দিচ্ছে বলে জানা গিয়েছে। এর ন্যূনতম দামের মডেল যার দাম মাত্র ১২৪৯৯ টাকা তাতে পাবেন ৪ জিবি ৱ্যাম ১২৮ জিবি এক্সপ্যান্ডেবেল মেমোরি। তিনটে দামের অপশন রয়েছে। ১৩৯৯৯ টাকা দামে ৬ জিবি ৱ্যাম, ১৫৪৯৯ টাকায় ৮ জিবি ৱ্যাম পাবেন। এই ফিচারে অন্য ফোন কিনতে গেলে আপনাকে যথেষ্ট খরচ করতে হবে। অবশ্য বাংলা প্রবাদ যত গুড় ঢালবেন ততো মিষ্টি। মানে যত দাম বেশি হবে ততো ফিচার মিলবে। এই স্টিরিওটাইপ ভেঙে দিয়েছে স্যামসুং। এই মডেলে মিলবে প্রথমে স্যামসুং র মতো ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা। এতে আরও মিলছে ৫ জি ফিচার্স। ৬. ৭ ইঞ্চি FHD+ সুপার অ্যামলেড ডিসপ্লে। Exynos ১৩৩০ প্রসেসর। এক গাদা ফিচার্স। ভারতীয় বাজারের কথা মাথায় রেখে পকেটের কথা ভেবে দাম স্থির করেছে স্যামসুং। বোঝাই যাচ্ছে দীপাবলির শুভ মুহুর্ত কে টার্গেট করেই এই সিদ্ধান্ত নিয়েছে কোরীয়...

কাবুলে হামলার বদলা নিলো তালিবান এক আঘাতে ১১ পাক সেনা খতম

ছবি
কাবুলে হামলার  বদলা নিলো তালিবান  এক আঘাতে  ১১ পাক সেনা খতম ভারতের কণ্ঠ ব্যুরো : পাকিস্তানের আকাশে দুর্যোগের ঘনঘটা। কাবুলে হামলার বদলা নিলো আফগান তালিবানরা। আজ খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাক সেনা চৌকি তে হামলা চালায় তালিবান গেরিলা রা। এখনো পর্যন্ত যা খবর ১১ জন পাক সেনা মারা গিয়েছে। ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান এই হামলার দায় শিকার করেছে। কাবুল পাক হামলায় নজর রাখছেন ভারতীয় কূটনীতিক রা। আগামী দিনে  ভারতীয় উপ-মহাদেশের রাজনীতি ও কূটনীতি অবস্থান যে উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। পাকিস্তানের একদিকে বালুচিস্থানে তীব্র পাক বিরোধিতা বাড়ছে সিন্ধ খাইবার পাখতুনখোয়ায় তালিবানের প্রভাব বেড়েছে কয়েক দশকে। শুধু পাঞ্জাব প্রদেশ নিয়ে টিকে আছে পাকিস্তান। যত নিজের দেশে কোনঠাসা হচ্ছে পাকিস্তান ততই মরিয়া হয়ে ভারত বিরোধিতা কে পুঁজি করছে দেশটি। তাহলে কি আমরা ভারতীয় উপমহাদেশে নতুন কিছু দেশ তৈরী হতে দেখবো। তাহলে কি পাকিস্তান ইউগোশ্লাভিয়া র মতো ভেঙে যাবে? সময় ই এর উত্তর দেবে।