কাবুলে হামলার বদলা নিলো তালিবান এক আঘাতে ১১ পাক সেনা খতম

কাবুলে হামলার 

বদলা নিলো তালিবান 

এক আঘাতে 

১১ পাক সেনা খতম

ভারতের কণ্ঠ ব্যুরো : পাকিস্তানের আকাশে দুর্যোগের ঘনঘটা। কাবুলে হামলার বদলা নিলো আফগান তালিবানরা। আজ খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাক সেনা চৌকি তে হামলা চালায় তালিবান গেরিলা রা। এখনো পর্যন্ত যা খবর ১১ জন পাক সেনা মারা গিয়েছে। ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান এই হামলার দায় শিকার করেছে। কাবুল পাক হামলায় নজর রাখছেন ভারতীয় কূটনীতিক রা। আগামী দিনে  ভারতীয় উপ-মহাদেশের রাজনীতি ও কূটনীতি অবস্থান যে উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। পাকিস্তানের একদিকে বালুচিস্থানে তীব্র পাক বিরোধিতা বাড়ছে সিন্ধ খাইবার পাখতুনখোয়ায় তালিবানের প্রভাব বেড়েছে কয়েক দশকে। শুধু পাঞ্জাব প্রদেশ নিয়ে টিকে আছে পাকিস্তান। যত নিজের দেশে কোনঠাসা হচ্ছে পাকিস্তান ততই মরিয়া হয়ে ভারত বিরোধিতা কে পুঁজি করছে দেশটি। তাহলে কি আমরা ভারতীয় উপমহাদেশে নতুন কিছু দেশ তৈরী হতে দেখবো। তাহলে কি পাকিস্তান ইউগোশ্লাভিয়া র মতো ভেঙে যাবে? সময় ই এর উত্তর দেবে। 






 



style="text-align: justify;">




মন্তব্যসমূহ