পোস্টগুলি

আগস্ট ২৭, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাঁইথিয়া লাগোয়া ময়ূরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ছবি
 সাঁইথিয়া লাগোয়া ময়ূরাক্ষী  নদীর জল থেকে অস্বাভাবিক  মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুলক চক্রবর্তী, ২৭শে আগস্ট- সাত সকালেই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাঁইথিয়া এলাকা। ময়ূরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে। আজ অর্থাৎ বুধ বার সকালে স্থানীয়রা সাঁইথিয়ার তালতলা মোড় সংলগ্ন ময়ূরাক্ষী নদীর জলে এক ব্যক্তিকে ভাসতে দেখে আর তারপরই সাঁইথিয়া থানায় খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে সাঁইথিয়া থানার পুলিশ প্রশাসন। তারপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় জলের মধ্যে ভেসে থাকা ওই ব্যক্তি কে। তাকে উদ্ধার করার পর তার প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় মানিব্যাগ ও একটি মোবাইল ফোন। আর সেই মানিবাগেই ছিল তার সচিত্র পরিচয় পত্র, Id card দেখে জানা তার নাম ঋত্বিক গড়ায়, বাড়ি ময়ূরেশ্বর থানা এলাকার ময়ূরেশ্বর গ্রামে । আর এই ঘটনা কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকার। আজ সকালে ময়ূরাক্ষী নদীর জল থেকে তার দেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতাল পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য এমন টাই জানা যাচ্ছে। div> class="separator" style="clea...

হকারদের বিক্ষোভ রেল অবরোধ মানকুণ্ডু স্টেশনে

ছবি
হকারদের বিক্ষোভ রেল  অবরোধ মানকুণ্ডু স্টেশনে অভীক ঘোষ: রানিং ট্রেনে হকারদের উপর জুলুম আরপিএফ এর! প্রতিবাদে বুধবার দুপুরে মানকুন্ডু স্টেশনে অবরোধ রেল হকারদের ঘটনাস্থলে আরপিএফ জিআরপি সহ বিশাল বাহিনী যায়। এই ঘটনার জেরে দীর্ঘক্ষন ট্রেন চলাচল বন্ধ হয় হাওড়া ব্যান্ডেল শাখায়। শেওড়াফুলি তে ট্রেন দাঁড়িয়ে যায়। জাতীয় বাংলা সম্মেলন নামক হকারদের সংগঠনের পক্ষ থেকে মানকুন্ডু স্টেশনে এই অবরোধ হয় বলে খবর। হকারদের অভিযোগ,চলন্ত ট্রেনে আরপিএফ তাদের জরিমানা করে।জোর করে ট্রেন থেকে নামিয়ে দেয়।হাওড়া বর্ধমান মেন শাখায় শেওড়াফুলি ব্যান্ডেল এবং বালিতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয়। তাদের নিঃশর্তে মুক্তির দাবীতে অবরোধ চলছে। div> class="separator" style="clear: both; text-align: center;"> এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে  আমার সঙ্গে যোগাযোগ করুন  খরচ মাত্র ৩০০ টাকা। style="text-align: justify;">

জলে ডুবে রয়েছে সিঙ্গুর ব্লকের দিয়াড়া ও বড়া কমলাপুরের বিস্তীর্ণ কৃষি জমির মাঠ

ছবি
জলে ডুবে রয়েছে সিঙ্গুর ব্লকের  দিয়াড়া ও বড়া কমলাপুরের  বিস্তীর্ণ কৃষি জমির মাঠ অনন্ত সাঁতরা: জল জমা ও বেহাল নিকাশি ব্যবস্থার কারণে সিঙ্গুর ব্লকের অন্তর্গত ডানকুনি মাঠের বিস্তীর্ণ কৃষি জমির মাঠ জলে ডুবে রয়েছে। এখানকার দিয়াড়া , বড়া- কমলাপুর, ঝাঁকারি, বহরমপুর, আঁটপাড়া, মহম্মদপুর, হরিপুর, ছিনামোড় সহ আশপাশের বিভিন্ন মৌজার জমি জলমগ্ন হওয়ায় চাষবাস সম্পূর্ণ বন্ধ। দিয়াড়া মাঠের কৃষক সুশান্ত মালিক জানালেন, এবারে আষাঢ় মাস থেকে অতিবৃষ্টি হয়েছে। শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে পুরো মাঠ জলে ডুবে যায়। ফলে যেটুকু ধান রোয়া হয়েছিল তার সবটাই নষ্ট হয়ে গেছে। এছাড়া মাচার পটল,করলা সহ পেঁপে গাছ মরে গেছে  । মাঠজুড়ে জল থই থই করছে। এখানকার বিভিন্ন মাঠে কমবেশি কিছু পাট চাষ হয়। সেই পাট কাটার কাজ ব্যাহত হচ্ছে। কিছু পাট নষ্ট হচ্ছে। অনেকেই পাট কেটে সেই জমির জলেতেই পচাতে জাগ দিয়েছেন। যেটুকু ধানের বীজতলা তৈরি হয়েছিল তার সবটাই নষ্ট হয়ে গেছে। কলাবাগান জলমগ্ন হয়ে পড়েছে। ফলে কৃষকদের মাথায় হাত। এ বিষয়ে প্রশাসনের কোন হেলদোল নেই।    স্হানীয় কৃষকরা বললেন, এই মাঠের বেহাল নিকাশি ব্যবস্থা এবং মাছের ভেড়ি ...

অধরা প্রতিস্বর: রাজকুমার রায়চৌধুরীর কবিতায় ইতিহাস, যন্ত্রণা ও আধ্যাত্মিক রূপক

ছবি
 অধরা প্রতিস্বর:  রাজকুমার রায়চৌধুরীর  কবিতায় ইতিহাস,  যন্ত্রণা ও আধ্যাত্মিক রূপক অয়ন মুখোপাধ্যায় বাংলা কবিতার সাম্প্রতিক ইতিহাসে এমন কিছু কবির নাম আছে, যাঁরা ব্যক্তিগত বেদনার ভিতর দিয়ে পাঠককে স্পর্শ করেন, আবার একইসঙ্গে ঠেলে দেন বৃহত্তর ইতিহাস–চেতনার দিকে। রাজকুমার রায়চৌধুরী তাঁদেরই একজন। তিনি নিছক “ব্যক্তিগত” বা “সামাজিক” কবি নন; তাঁর কবিতা এক অন্তহীন দ্বন্দ্বে আমাদের ফেলে দেয়—কখনও ইতিহাস ও বর্তমানের মধ্যে, কখনও আবার যন্ত্রণার অন্ধকার ও আধ্যাত্মিক আলোর প্রতিসরে। এখানে আমরা তাঁর চারটি কবিতা নিয়ে আলোচনা করব—যেখানে আছে নগ্ন স্বীকারোক্তি, রহস্যময় রূপক এবং এমন এক ভাষা, যা প্রায় পোস্টমডার্ন টেক্সটের মতো পাঠককে ঘিরে ধরে। ১. স্বীকারোক্তির ভেতর ইতিহাস প্রথম কবিতায় তিনি লিখছেন— “আমি জ্ঞানের সাধক নই, তাই আমি শিক্ষা-দীক্ষা পাইনি / আমার চারপাশে পোড়া পাতা, পরিচ্ছন্ন পোশাক, অগ্নি ধূলিকণা…” এখানে ব্যক্তিগত অভাবের আড়ালে লুকিয়ে আছে এক গভীর সামাজিক সত্য। শিক্ষা-অসাম্য, ভাঙাচোরা সম্ভাবনা আর অতীতের ক্ষয়ের রূপক হয়ে ওঠে ‘পোড়া পাতা’ ও ‘অগ্নি ধূলিকণা’। সমালোচক সুভাষ মুখোপাধ্যায় যেমন বলেছ...

গাজা' য় সাংবাদিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ ভারতীয় বিদেশ মন্ত্রকের

ছবি
গাজা' য় সাংবাদিক  মৃত্যুর ঘটনায় উদ্বেগ  ভারতীয় বিদেশ মন্ত্রকের ভারতের কণ্ঠ ব্যুরো: গাজায় সাংবাদিক মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ দিল্লীর। এদিন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স (বিদেশ মন্ত্রক) সূত্রে প্রেস বিবৃতি দিয়ে এই বিষয়ে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়শোয়াল জানিয়েছেন "কর্মরত সাংবাদিকদের যুদ্ধক্ষেত্রে কাজ করতে করতে মৃত্যু দুর্ভাগ্যজনক।" "ভারত সর্বদা যুদ্ধের জন্য জনমানুষের ক্ষয়ক্ষতির নিন্দা করে আসছে।" আমরা আশা করছি ইসরায়েল একটি পূর্ণাঙ্গ তদন্ত করবে এই ঘটনাটি নিয়ে।  সম্প্রতি বিমানহামলায় দক্ষিন গাজার নাসের হাসপাতালে বোমাবর্ষনে ২১ জন মারা গিয়েছেন। তার মধ্যে ৫ জন কর্মরত সাংবাদিক রয়েছেন। চতুর্থ জেনেভা কনভেনশনের ১৮ তম অনুচ্ছেদ অনুযায়ী কোন হাসপাতাল বা সাধারণের ব্যবহারযোগ্য স্থলে বিমান হামলা করা যায়না। কিভাবে সেটা হল এই প্রসঙ্গে ইসরায়েল সূত্রে কোন বিবৃতি মেলেনি। যদিও কূটনীতিক ও আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ দের মতামত বিদেশ মন্ত্রকের কড়া নিন্দা করা উচিত এই ঘটনায়। কারণ বহু ভারতীয় সাংবাদিক গাজায় কর্মরত রয়েছেন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব ভ...