গাজা' য় সাংবাদিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ ভারতীয় বিদেশ মন্ত্রকের

গাজা' য় সাংবাদিক

 মৃত্যুর ঘটনায় উদ্বেগ 

ভারতীয় বিদেশ মন্ত্রকের




ভারতের কণ্ঠ ব্যুরো: গাজায় সাংবাদিক মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ দিল্লীর। এদিন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স (বিদেশ মন্ত্রক) সূত্রে প্রেস বিবৃতি দিয়ে এই বিষয়ে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়শোয়াল জানিয়েছেন "কর্মরত সাংবাদিকদের যুদ্ধক্ষেত্রে কাজ করতে করতে মৃত্যু দুর্ভাগ্যজনক।" "ভারত সর্বদা যুদ্ধের জন্য জনমানুষের ক্ষয়ক্ষতির নিন্দা করে আসছে।" আমরা আশা করছি ইসরায়েল একটি পূর্ণাঙ্গ তদন্ত করবে এই ঘটনাটি নিয়ে। 

সম্প্রতি বিমানহামলায় দক্ষিন গাজার নাসের হাসপাতালে বোমাবর্ষনে ২১ জন মারা গিয়েছেন। তার মধ্যে ৫ জন কর্মরত সাংবাদিক রয়েছেন। চতুর্থ জেনেভা কনভেনশনের ১৮ তম অনুচ্ছেদ অনুযায়ী কোন হাসপাতাল বা সাধারণের ব্যবহারযোগ্য স্থলে বিমান হামলা করা যায়না। কিভাবে সেটা হল এই প্রসঙ্গে ইসরায়েল সূত্রে কোন বিবৃতি মেলেনি। যদিও কূটনীতিক ও আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ দের মতামত বিদেশ মন্ত্রকের কড়া নিন্দা করা উচিত এই ঘটনায়। কারণ বহু ভারতীয় সাংবাদিক গাজায় কর্মরত রয়েছেন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব ভারতের সরকার ও বিদেশ মন্ত্রকের।






div>
class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;"> <

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার