সাঁইথিয়া লাগোয়া ময়ূরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
সাঁইথিয়া লাগোয়া ময়ূরাক্ষী
নদীর জল থেকে অস্বাভাবিক
মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুলক চক্রবর্তী, ২৭শে আগস্ট- সাত সকালেই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাঁইথিয়া এলাকা। ময়ূরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে। আজ অর্থাৎ বুধ বার সকালে স্থানীয়রা সাঁইথিয়ার তালতলা মোড় সংলগ্ন ময়ূরাক্ষী নদীর জলে এক ব্যক্তিকে ভাসতে দেখে আর তারপরই সাঁইথিয়া থানায় খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে সাঁইথিয়া থানার পুলিশ প্রশাসন। তারপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় জলের মধ্যে ভেসে থাকা ওই ব্যক্তি কে। তাকে উদ্ধার করার পর তার প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় মানিব্যাগ ও একটি মোবাইল ফোন। আর সেই মানিবাগেই ছিল তার সচিত্র পরিচয় পত্র, Id card দেখে জানা তার নাম ঋত্বিক গড়ায়, বাড়ি ময়ূরেশ্বর থানা এলাকার ময়ূরেশ্বর গ্রামে । আর এই ঘটনা কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকার। আজ সকালে ময়ূরাক্ষী নদীর জল থেকে তার দেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতাল পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য এমন টাই জানা যাচ্ছে।
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

.jpg)
মন্তব্যসমূহ