পোস্টগুলি

অক্টোবর ৬, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কোন্নগরে রাজরাজেশ্বরী সেবা মঠে কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন

ছবি
 কোন্নগরে রাজরাজেশ্বরী  সেবা মঠে  কোজাগরী লক্ষ্মী  পূজার আয়োজন পুলক চক্রবর্তী, কোন্নগর, ৬ই অক্টোবর সোমবার:- কোন্নগর রাজেশ্বরী মহালক্ষী মাতার মন্দিরে হিন্দু শাস্ত্র বিধি মেনে পালিত হল কোজাগরী লক্ষ্মী পূজা। জগৎ গুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠিত রাজ রাজেশ্বরী মন্দির তথা সেবা মঠের উক্ত দিবসে প্রথমে সিদ্ধি দাতা গণেশের আরাধনা করে শাস্ত্রবিধি অনুসারে কোজাগরি লক্ষী মাতার পূজা সুসম্পন্ন হল। এমনিতেই এই মন্দিরে মহালক্ষ্মী রাজরাজেশ্বরী মাতার পিঠস্থান তার মধ্যে হিন্দু শাস্ত্র বিধি অনুসারে কোজাগরী লক্ষ্মী পূজার প্রচলন যা ঘরে ঘরে পালিত হয়ে আসছে সেই উৎসব এই রাজরাজেশ্বরী মাতার মন্দিরে বিপুল সমারোহে পালিত হলো। এই দিন সকলে দেবীরূপ কে বা যোগিনীদের পূজা করা হয়। পঞ্চামৃত তে অভিষেক করানো হয়। মহালক্ষী মাতার কোজাগরী রূপের পূজা তথা শস্য দানার পূজা করা হয়। এই দিন মাতা রাজরাজেশ্বরী বা মহালক্ষী মাতা কে বেনারসি এবং ওড়না সাজে অলংকৃত ও সুসজ্জিত করা হয়। শ্রীযন্ত্রের ও শঙ্খের পূজা বিশেষভাবে করা হয়, এছাড়া হোম যজ্ঞ করা হয়। এই মন্দিরে শ্রী যন্ত্র তথা মাতা কে বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করা হয়। অন্ন ...

বন্যা ভাসায় উত্তরবঙ্গ, ঢাকের তালে নাচে শহর

ছবি
 বন্যা ভাসায় উত্তরবঙ্গ,  ঢাকের তালে নাচে শহর  অয়ন মুখোপাধ্যায় উত্তরবঙ্গ জলমগ্ন। নদীর জল উপচে পড়েছে বাঁধ ভেঙে গেছে , রাস্তা ভেসে গেছে, ঘরবাড়ি ডুবে আছে। কোমর জলে মানুষ কেউ গাছের ডালে বসে বাঁচার চেষ্টা করছে, কেউ প্লাস্টিকের বোতল বেঁধে বানানো ভেলায় করে খাবার আনছে। সরকারি খবরে বলা হচ্ছে—“সব ব্যবস্থা নেওয়া হয়েছে।” কিন্তু যাদের ঘর ভেসে গেছে, তারা জানে সেই ব্যবস্থার নামটা কেবল কাগজে থাকে, মাটিতে নয়। এইদিকে কলকাতায় চলছে উৎসব। আলো, সাজ, বাজনা। মুখ্যমন্ত্রী মঞ্চে হাসছেন, তাল মিলিয়ে নাচছেন, মাইকে চলছে তার কণ্ঠে গান। বলা হচ্ছে—“এটা আগেই ঠিক করা ছিল।” যেন বিপর্যয়টা দেশের বাইরে ঘটেছে, আমাদের জীবনে নয়। দুই বাংলার ছবি এক নয়, দুই জগৎ। উত্তরবঙ্গে মানুষ খুঁজছে শুকনো খাবার, দক্ষিণবঙ্গে মানুষ খুঁজছে ভালো অ্যাঙ্গেল—সেলফি তোলার জন্য। টেলিভিশনে দেখা যায়, একদিকে ত্রাণ শিবিরের ভিড়, আর অন্যদিকে কনসার্টের ভিড়। এই সময়ে মানুষ খেয়ালই করে না—আমরা কতটা অভ্যস্ত হয়ে গেছি নির্লিপ্ত থাকতে। কেউ মরে গেলে খবরটা আমাদের চোখে এক মিনিটও থাকে না, আমরা স্ক্রিনটা বদলে ফেলি। পরের ভিডিও, পরের গান, পর...