চন্দননগর স্টেশনে গাছ কাটা নিয়ে রাজ্য বন দফতর ও রেলের বিরোধ চরমে
চন্দননগর স্টেশনে গাছ কাটা নিয়ে রাজ্য বন দফতর ও রেলের বিরোধ চরমে ভারতের কণ্ঠ ব্যুরো: বৃহস্পতিবার গাছ কাটা নিয়ে বোন দফতর ও রেলের ঝগড়া তুঙ্গে উঠলো। অভিযোগ নাকি ফরেস্ট রেঞ্জ অফিসারের আপত্তি সত্বেও চন্দননগর স্টেশনের সামনে শতাব্দীপ্রাচীন মেহগনি গাছ কেটে সাফ করলো রেল। বৃহস্পতিবার এই শতাব্দীপ্রাচীন গাছ কাটা হবে এই খবর পেয়ে বিজ্ঞান মঞ্চের কর্মীরা জেলা ফরেস্ট রেঞ্জ অফিসারকে জানান। রেঞ্জ অফিসার ও বনবিভাগের অন্যান্য কর্মচারী রা এসে গাছ কাটা বন্ধ ও করেছিলেন। পরে দেখা যায় রেল গাছটি কেটে সাফ করে দিয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে সন্দীপ সিংহ জানান। গাছ আমাদের প্রাণ গাছ আছে বলে আমরা অক্সিজেন পাচ্ছি। সারা পৃথিবী জুড়ে যখন বৃক্ষ জাতীয় গাছ রক্ষা করতে হবে বলা হচ্ছে তখন রেলের মতো একটা বড় সংস্থা গাছ কাটছে। এটা মানা যায়? এদিন ফরেস্ট রেঞ্জ অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। রেল বলছে যে গাছটি সম্পর্কে আমরা আপত্তি জানিয়েছিলাম সেটা কাটা হয়নি। যদিও যারা অভিযোগ করেছিলেন তারা বলছেন ঐ গাছটি কাটা হয়েছে। আমরা গিয়ে বিষয়টি কাল দেখবো। div> class="separa...