ফার্মাসিউটিক্যাল ফিল্ড কর্মীদের শ্রম আধিকারিক আদালতে ঐতিহাসিক জয়
ফার্মাসিউটিক্যাল ফিল্ড কর্মীদের শ্রম আধিকারিক আদালতে ঐতিহাসিক জয় নিউজ ব্যুরো: রাজ্য শ্রম দফতরের যুগ্ম শ্রম আধিকারিক (পি) শ্রীমতি শর্মিষ্ঠা ঘোষ ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে নিজেদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা আদায় করতে সক্ষম হল অ্যাডোনিস ল্যাবরেটরিস কোম্পানির ১৩ জন প্রাক্তন ফিল্ড কর্মী। আদালতের রায়ে প্রায় ৩০ লক্ষ টাকা মিটিয়ে দিতে বাধ্য হল কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, কোভিড-পরবর্তী সময় থেকেই এই বিরোধের সূত্রপাত। অভিযোগ, কোভিড কালে ফিল্ড কর্মীদের ওপর চাপ বজায় রেখে সম্পূর্ণ হিসাব বুঝে মুনাফা ঘরে তোলার পরও প্রতিশ্রুত প্রাপ্য অর্থ প্রদান থেকে সরে আসে অ্যাডোনিস কর্তৃপক্ষ। বকেয়া বেতন ও গ্র্যাচুইটির দাবি তুলতেই কর্মীদের ওপর শুরু হয় মানসিক চাপ, হুমকি এবং অশালীন ভাষায় নির্দেশ জারি করার অভিযোগও ওঠে। এই পরিস্থিতিতে ২৬ জন ফিল্ড কর্মী সম্মিলিতভাবে কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং পদ্ধতিগতভাবে ইস্তফা দেন। কিন্তু চাকুরী-নিবৃত্তি সংক্রান্ত বকেয়া বেতন, গ্র্যাচুইটি ও অন্যান্য প্রাপ্য অর্থ দিতে অস্বীকার করে কোম্পানি। বারবার অন...