চন্দননগর হাসপাতালের দুরবস্থা নিয়ে ক্যাম্প এবং প্রচার কর্মসূচী চন্দননগর নাগরিক সমাজের

 চন্দননগর হাসপাতালের

 দুরবস্থা নিয়ে ক্যাম্প 

এবং প্রচার কর্মসূচী 

চন্দননগর নাগরিক সমাজের

চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে আজ 'চন্দননগর নাগরিক সমাজ' এর তরফে একটি ক্যাম্প এবং প্রচার কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয় হাসপাতালের দুরবস্থাকে কেন্দ্র করে।ক্যাম্পে এসে তাদের নিত্যদিনের অসুবিধা, না পাওয়ার ক্ষোভ উগরে দেন চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের আত্মীয়েরা। তাদের কাছ থেকে জানা যায়, হাসপাতালে একাধিক সাধারণ সু্যোগ সুবিধা পাওয়া থেকে তারা বঞ্চিত। এক্স-রে, সিটি স্ক্যান, জরুরী ব্লাড টেস্টের মতো পরিষেবা এখানে পাওয়া যায় না বলে জানালেন এক চিকিৎসা করাতে আসা রোগী। আইসিইউয়ের মতো পরিষেবা নেই বলে অনেক বেশী মূল্যে বাইরে থেকে সেই পরিষেবা নিতে হয় বলেও অভিযোগ। ক্যাম্প থেকে প্রচুর লিফলেট বিলি করা হয়। লিফলেটের মধ্যে দুটি নম্বর দেওয়া হয় যেখানে দুটি নম্বর দেওয়া হয় অভিযোগ জানানোর জন্য। ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ শিপ্রা রায়চৌধুরী, ডাঃ অলোক রায়চৌধুরী, ডাঃ শ্যামলী ঘোষ সহ শহরের একাধিক সমাজকর্মী এবং নাগরিকরা। ক্যাম্প থেকে ডঃ কুণাল সেন, রতনলাল রায়, সুরজিৎ সেন, জগদীশ শর্মার একটি প্রতিনিধিদল হাসপাতাল সুপারের সাথে সাক্ষাত করে তাকে জানান একাধিকবার ডেপুটেশনের পরেও মূল সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি। সুপার জানান এক্স-রের জন্য ঘর বরাদ্দ হয়েছে, মাসকয়েকের মধ্যে তার ব্যবস্থা হয়ে যাবে। এছাড়াও রোগীর আত্মীয়দের থাকার ব্যবস্থাও করা আছে। প্রতিনিধিদল জানায়আগামী ৬ মাসের মধ্যে সমস্ত সমস্যার সমাধান না হলে দীর্ঘমেয়াদী আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নাগরিক সমাজের নেতৃত্ব।









 



style="text-align: justify;">









মন্তব্যসমূহ