বিশ্ব এইডস দিবস ২০২৫ উদযাপনে সচেতনতা র্যালি
বিশ্ব এইডস দিবস ২০২৫
উদযাপনে সচেতনতা র্যালি
বিশ্বব্যাপী উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতি (WBSAP&CS)-এর সহায়তায় এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স’ সোসাইটি (WBVBDS)-এর উদ্যোগে রাজ্যের ৭টি জেলায়—
মুর্শিদাবাদ, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং পূর্ব বর্ধমান—
১লা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য এইডস সচেতনতা র্যালি পদযাত্রা।
আজ ৪ঠা ডিসেম্বর ২০২৫ হুগলী জেলার খানাকুল-১ ব্লকের রঘুনাথপুর থেকে শুরু হয়ে সুসজ্জিত সচেতনতামূলক পদযাত্রা বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে রাধানগরে রাজা রামমোহন রায় এর জন্মভিটেতে এসে শেষ হয়েছে।
*"নিরাপদ রক্ত - সুরক্ষিত জীবন"* (Safe Blood Save Lives) শীর্ষক র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেফটেন্যান্ট বিদ্যুত হালদার- এন সি সি ইনচার্য রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। উপস্থিত ছিলেন ডাক্তার সৌমিত্র দাস, অমিত আঢ্য - হেড মাস্টার রামনগর অটল বিদ্যালয়, দেবাশীষ মুখার্জি (গোলাপ সুন্দরী)- প্রধান শিক্ষক মাছপুর প্রাথমিক বিদ্যালয়, রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, ডাক্তার পল্লব কুমার দে, মধুসূদন ঘটক, স্বপন বন্ধু,স্বদেশ চোয়ান, ফজলুল হক,আইনজীবি আয়ুব আনসারি, সঞ্জিত বসু, মিন্তেশ পোড়েল সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খানাকুল রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, আশা কর্মীদল, খানাকুল ব্লাড ফ্রেণ্ডস সোসাইটি, আশার আলো,নীরবে আমরা রক্তদাতা সংগঠনের কর্মী ও রঘুনাথপুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র সমাজসেবী সহ ২০০ শতাধিক মানুষের উচ্ছ্বাস, অংশগ্রহণ এবং সচেতনতার বার্তা আজকের সুসজ্জিত পদযাত্রাকে দিয়েছে অন্য মাত্রা।
স্বাস্থ্যসচেতনতা, নিরাপদ রক্তদান, HIV প্রতিরোধ, সামাজিক কুসংস্কার দূরীকরণ—এই সব গুরুত্বপূর্ণ বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ একটি অনন্য পদক্ষেপ হয়ে উঠেছে।
এইডস-মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজকের সূচনা শুধু একটি র্যালিই নয়, বরং মানবিক সচেতনতার এক শক্তিশালী অঙ্গীকার।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স’ সোসাইটির পক্ষে প্রনবেশ জানা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
style="text-align: justify;">











মন্তব্যসমূহ