চিন্তার আলোক রেখায়: পাঠকের প্রতি এক নীরব প্রশ্ন অয়ন মুখোপাধ্যায় কখনো ভেবেছেন, একটি লেখা কাকে স্পর্শ করে? লেখককে, না পাঠককে?নাকি স্পর্শটাই দুজনের মাঝে ঘটে—একটি অদৃশ্য স্থানে, যেখানে শব্দ কেবল মাধ্যম, আর ভাবনা হয়ে ওঠে সংলাপের রূপক? আমি জানতে চাই এই যে বিগত কয়েক মাস ধরে অনর্গল লিখে গেলাম, লিখেই গেলাম, কোথাও গড় গড় করে কোথাও হর বড়িয়ে সেই অবস্থানের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এ প্রশ্ন আমার একান্ত আপনাদের কাছে আমার পাঠক আমার ফেসবুক বন্ধু যারা আমার লেখা পড়েছেন (বা পড়েননি, টাইমলাইনে কিছু পড়ে নিতে পারেন)আমার প্রশ্ন-আমার গল্প, আমার কবিতা, আমার ভাবনা—আপনাকে কি সত্যিই নাড়া দিতে পেরেছে? আমার লেখা কি আজকের এই সময়ের প্রতিনিধিত্ব করতে পারছে? আপনার কোথাও পড়তে পড়তে মনে হয়েছে বাহ এটা তো একটা নতুন দিক? এইসব আরকি জানতে চাই। এবং জানতে চাই আপনি কি কখনো পড়তে পড়তে থেমেছেন, ভেবেছেন, "এই প্রশ্নটা তো আমারও!" নাকি কেবল চোখ বুলিয়ে গেছেন, যেমন শহরের ভিড়ে আমরা মুখগুলো দেখি, কিন্তু নাম জানি না? অথবা পড়তে পড়তে কখনো কি আমার নিজস্ব লিখন ভঙ্গিমা খুঁজে পেয়েছেন যা দিয়ে আম...