চন্দননগরে বাঁশবাগানে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার
চন্দননগরে বাঁশবাগানে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ মিললো চন্দননগরে।কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামে চন্দননগর স্টেশন রোডের পাশে আশা ইলেকট্রিকের পেছনে আমবাগানের পাশে একটি বাঁশ বাগানে আজ দুপুরে মহিলার মৃতদেহ পরে থাকতে দেখতে পাওয়া যায়। বাঁশ বাগানের পাশের একটি বিল্ডার্সের পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা তারাই দেখতে পান। খবর যায় ভদ্রেশ্বর থানায়।পুলিশ এসে মৃতদেহের ভিডিও গ্রাফি করে। মহিলার পড়নে শাড়ি,দুই হাতে নোয়া।মৃতদেহের পাশে একটি বটুয়া তাতে কিছু খুরচো পয়সা ছিল। দেহ থেকে কয়েক হাত দূরে কার্বোলিক অ্যাসিডের শিশি পড়ে দেখতে পায় পুলিশ। মৃতদেহের পাশে ছিপি পড়ে ছিল। স্থানীয়দের অনুমান বাইরে থেকে এসেছিলেন ওই মহিলা। প্রাথমিক ভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। দেহ চুঁচুড়া ইামাবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই ময়না তদন্ত হবে বলে খবর।