পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভয়াবহ দূর্ঘটনা তামিলনাড়ুতে নির্মিয়মান বাড়ি ভেঙে মৃত ৯ শ্রমিক

ছবি
ভয়াবহ দূর্ঘটনা তামিলনাড়ুতে  নির্মিয়মান বাড়ি ভেঙে  মৃত ৯ শ্রমিক ভারতের কণ্ঠ ব্যুরো : অষ্টমীর দিন ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ু রাজ্যের চেন্নাই তে। এখনো পর্যন্ত যা খবর ৯ জন মানুষ এখনো পর্যন্ত মারা গেছেন। তামিলনাড়ু রাজ্য র এন্নোরে থার্মাল পাওয়ার প্লান্টের কনস্ট্রাকশন সাইটে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে বলে খবর। ৯ জন ছাড়া ১০ জন গুরুতর আহত হয়েছেন তাদের তামিলনাড়ু রাজ্যের সরকারী হাসপাতাল স্ট্যানলি গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে গভীর শোক জ্ঞাপন করেছেন এবং আহত দের পরিবারকে প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৫০০০০ টাকা ও মৃত দের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। এবং আহত দের দ্রুত সুস্থতার কামনা করেছেন।

মহাত্মা র মূর্তিতে হামলা লন্ডনে

ছবি
 মহাত্মা র মূর্তিতে  হামলা লন্ডনে ভারতের কণ্ঠ ব্যুরো :  গান্ধী জয়ন্তী ২ অক্টোবরের আগে সোমবার লন্ডনে গান্ধী জির মূর্তিতে হামলা। লন্ডনে ট্যাভিস্টক স্কোয়ারে এই ঘটনা ঘটেছে বলে খবর। লন্ডন ইউনিভার্সিটি কলেজে আইনের ছাত্র ছিলেন মহাত্মা। তার লন্ডনে থাকা ও বর্ণ বিদ্বেষবাদের বিরুদ্ধে অবস্থান কে মনে রাখতে ১৯৬৮ সালে এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিলো। লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশন গান্ধী মূর্তির অমর্যাদার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হাইকমিশানার স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন এই হিংসাত্বক হামলা অহিংসার মনোভাবের ওপর হয়েছে। লন্ডনের ঐ শহরের মেট্রোপলিটন পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছেন বলে খবর। যদিও লন্ডনে অবস্থিত ভারতীয়দের ও বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পেছনে পাক সমর্থকদের হাত থাকতে পারে যদিও ভারতীয় বংশদ্ভুত লন্ডনে অবস্থিত ভারতীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে ক্রমশ ইয়োরোপে অভিবাসন বিরোধী আন্দোলনের নামে তীব্র বর্ণবিদ্বেষ ছড়াচ্ছে। গান্ধী জি র মূর্তি তে হামলা সেই মনোভাবের প্রকাশ। কোনটা সত্যি কোনটা মিথে সেই নিয়ে ধন্ধ বাড়ছে। 

নিঃসঙ্গতার শৈলচূড়ায় অজিতেশ বন্দোপাধ্যায়

ছবি
 অভিনয়ের নৈতিকতা ও  অনুবাদের রাজনীতি:  নিঃসঙ্গতার শৈলচূড়ায়  অজিতেশ বন্দোপাধ্যায়  অয়ন মুখোপাধ্যায় ১. ভূমিকায়: আলো নেভে, মঞ্চ নয় বাংলা থিয়েটারের আধুনিকতা যদি কেবল ‘নতুন ফর্ম’ বা ‘নতুন চমক’-এর সমার্থক না হয়ে, বরং দর্শকের নৈতিক বোধ ও রাজনৈতিক কৌতূহলকে একসঙ্গে নাড়া দেওয়ার প্রকল্প হয়— তবে তার একটি দৃষ্টান্তমূলক নাম অজিতেশ। তাঁর কাজ বরাবরই একটা দ্বিমুখী পরীক্ষাগার: একদিকে অভিনয়ের দেহ-শিল্প, অন্যদিকে অনুবাদ/আত্তীকরণের সামাজিক দর্শন। এই দ্বিমুখীতা–ই তাঁকে আলাদা করে। কারণ তিনি কখনও নাটককে সরল বার্তাবাহক করেননি, আবার বিমূর্ত নন্দন-চমকের খাতিরেও তাকে ভাসিয়ে দেননি। মঞ্চ তাঁর কাছে ছিল ‘বিষয়’ নয়, ‘পদ্ধতি’— যাকে দিয়ে সমাজকে পড়া যায়, এবং একইসঙ্গে সামাজিক পাঠের ভাষাটাকেও পরীক্ষা করা যায়। ২. শৈশব, ভয়, কল্পনা: অভিনয়ের প্রথম প্রয়োগশালা মানভূমের গ্রাম থেকে যুদ্ধের আতঙ্ক পেরিয়ে শহর— শিশুকালেই অজিতেশ বুঝেছিলেন, ভয়ের মধ্যেই কল্পনার দরজা খুলে যায়। যুদ্ধ মানুষের দেহে যে কাঁপন তোলে, অভিনয় সেই কাঁপনকে ‘রিদম’-এ বাঁধে। ঝালদার স্কুলঘরের বেঞ্চ, আসানসোলের চৌকি, কুলটি–...

সপ্তমীর পূজো কথা ও হারানো শৈশব

ছবি
সপ্তমীর পূজো কথা  ও হারানো শৈশব শুভ্রজ্যোতি মজুমদার আজ মহাসপ্তমী আজকে কিছু ছেলেবেলার কথা দিয়ে শুরু করবো। আমার এখনো মনে পড়ে আমার ছেলেবেলা কেটেছে সুন্দর ভাবে। গঙ্গার ধারে থাকতাম। বাড়ির সামনে হত দুর্গাপূজা। যখন ম্যারাপ বাঁধা হত ত্রিপল ফেলা হত তখন একটা অদ্ভুত উত্তেজনা হত। পূজোর চারটে দিনের মধ্যে তিনটে দিন বাড়ির উল্টোদিকে বাবার বন্ধুর বাড়ির উঠোনে বসতাম চেয়ার পেতে। হাতে থাকতো অজস্র ক্যাপ আর একটা ক্যাপ ফাটানোর বন্দুক। আমার ছেলেবেলা থেকেই খেলনা বন্দুকের প্রতি একটা অদ্ভুত মায়া ছিলো। জামা কাপড় হোক আর নাই হোক পূজো আসলে টিন বা প্লাস্টিকের ক্যাপ ফাটানোর বন্দুক চাই ই চাই। বাবা মহালয়ার পর থেকে মাসকাবাড়ি বাজার করতো। তেল, গুড়, মশলা, আটা, ময়দা ঘি র সাথে বরাদ্ধ হত বুড়িমার ক্যাপের বাক্স। চারটে করে আটটা ক্যাপের বান্ডিল থাকতো। তাতে প্রত্যেক বান্ডিলে বড় জোর ৮-৯ টা পিজবোর্ডের গোল বাস্কে ভরা ক্যাপ থাকতো। এক অদ্ভুত মাদকতা ছিলো ঐ বারুদের গন্ধে। পুরোনো নতুন মিলে বাড়িতে জমা খেলনা বন্দুক জড়ো করে বাড়ির পেছনের মাঠে খেলতে যেতাম। বন্ধু বান্ধব মিলে ছোটোখাটো গেরিলা যুদ্ধ চলতো। ফৌজি কায়দায় বন্ধুরা একে অপরকে ক্যাপ বন্দ...

ভগত সিং : বিপ্লবের জন্য চিরকালের সফটওয়্যার

ছবি
 ভগত সিং : বিপ্লবের জন্য  চিরকালের সফটওয়্যার অয়ন মুখোপাধ্যায়  ভারতের স্বাধীনতার ইতিহাসে কিছু নাম আছে, যেগুলো কেবল ইতিহাসের পাতায় লেখা নেই—বরং এক অদৃশ্য বিদ্যুতের মতো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। ভগৎ সিং সেই নামগুলির মধ্যে অন্যতম। আমরা তাঁকে শহীদ বলি, বীর বলি, দেশপ্রেমিক বলি। কিন্তু সত্যি বলতে গেলে এই অভিধাগুলো তাঁকে ধরতে পারে না। ভগৎ সিং ছিলেন এক চিরকালীন আপডেট—এক সফটওয়্যার—যা ইনস্টল হলেই যে-কোনো যুগে বিদ্রোহ, ন্যায় আর স্বাধীনতার জন্য চেতনা জ্বলে ওঠে। আজকের ভাষায় বললে, বিপ্লব কোনো অ্যাপ নয়, যেটা ডাউনলোড করলেই মুহূর্তে কাজ করে। বিপ্লব হলো এক সফটওয়্যার—যার কোড লেখার জন্য লাগে যুক্তি, সাহস আর দৃষ্টিভঙ্গি। আর ভগৎ সিং সেই কোডারের নাম, যিনি ইতিহাসের হার্ডওয়্যারে চিরকালীন প্রোগ্রাম চালু করেছিলেন। সংসদে বোমা, কিন্তু প্রতীকের ভাষায় ১৯২৯ সালের ৮ই এপ্রিল, দিল্লির কেন্দ্রীয় আইনসভায় যে বোমা নিক্ষেপ করেছিলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, তা নিছক বিস্ফোরণ ছিল না। সেটা ছিল এক প্রতীকী কর্মসূচি। তাঁরা নিজেরাই বোমার পর ধরা দিলেন পুলিশের হাতে। এর উদ্দেশ্য ছিল পরিষ্কার—“To m...

মহা ষষ্ঠীর পূজা চর্চা

ছবি
শুভ্রজ্যোতি মজুমদার 🔴 আজকের পূজার সাতকাহন চর্চা শুরু করবো আমার সাংবাদিক বন্ধুর দেওয়া কোন্নগরের বৃদ্ধাশ্রমের পূজো দিয়ে।  কোন্নগর কানাইপুরের বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব 🔴 আমার বন্ধু কোন্নগরের পুলক চক্রবর্তী লিখছেন, সুস্থ জীবন যতদিন বেঁচে থাকা মনে কিঞ্চিৎ আনন্দ নিয়ে বেঁচে থাকা এটাই অভিলাস এই মানসিকতা নিয়েই কোন্নগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাশাই রায় পাড়ায় আরতী প্রিন্সেস নেস্ট বৃদ্ধাশ্রমে দুর্গাপুজো আয়োজন হয়েছে। প্রতিবছর নির্দিষ্ট নিয়ম মেনে মা দুর্গার পূজা হয়ে আসছে। বর্তমান সময়ে বাবা-মায়েরা একরকম ছেলেমেয়েদের কাছে বোঝা। তাদের আজ অনেকেরই শেষ বয়সে ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। রায়পাড়া বৃদ্ধাশ্রমের সদস্যরা প্রতিমা নিতে আসেন কুমোর বাড়ি থেকে শুক্রবার বিকালে। পূজোর আয়োজন সহ প্রতিমা মৃৎশিল্পীর কাছ থেকে তারাই মন্ডপে নিয়ে যায়। প্রতিবছর বৃদ্ধাশ্রমে সদস্যরা পিকআপ ভ্যানে নিয়ে আসেন প্রতিমা নিতে। প্রায় ৬০ জন সদস্য রয়েছেন তাদের কমিটিতে। এই বছর ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন মিতালি রায়,আরতী প্রিন্সেস নেস্ট বৃদ্ধাশ্রমে পুজোর একাধিক বৈশিষ্ট্য রয়েছে। এই পুজোর আয়োজন থেকে শুরু করে সমস্ত ...

দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে বস্ত্র তুলে দিলো ইস্পাত সংঘ

ছবি
দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে  বস্ত্র তুলে দিলো ইস্পাত সংঘ                                   ইস্পাত সংঘের বস্ত্র বিতরণ  ভারতের কণ্ঠ ব্যুরো : চন্দননগর ইস্পাত সংঘের অবৈতনিক শিক্ষাকেন্দ্রে ছাত্র /ছাত্রীদের নতুন বস্ত্র প্রদান করলো ইস্পাত সংঘ। সংঘের পক্ষে উদ্যোক্তারা উপহার তুলে দেন। এদিন ৪২ জন ছাত্রছাত্রীর হাতে নতুন বস্ত্র তুলে দেন। সংঘের পক্ষে সুশান্ত সিংহ বলেন সারা বছর আমরা আর্থিক ভাবে পশ্চাৎপদ ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করি। কিন্তু সব মানুষের কিছু জরুরী চাহিদা থাকে। যেমন বস্ত্র আমরা সেই চাহিদা কে কিছুটা পূরণ করার চেষ্টা করেছি মাত্র। পূজোর সময় আনন্দ যাতে সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেই ভাবনা থেকে ক্ষুদ্র একটা প্রয়াস বলতে পারেন।

মা দুর্গার বোধন ও মফঃস্বলের পূজা চর্চা

ছবি
   মা দুর্গার বোধন ও  মফঃস্বলের পূজা চর্চা শুভ্রজ্যোতি মজুমদার 🔴 দূর্গা পূজার সম্পর্কে আমার চিরকাল একটা শিশু সুলভ ভালোবাসা ছিলো এখনো তার কিঞ্চিৎ অবশিষ্ট রয়েছে। এখন অবশ্য সেই টিনের বন্দুক আর পিচ বোর্ডের বাক্সে ভরা লাল ক্যাপ বারুদের গন্ধ চট পট শব্দের উচ্ছাস নেই। শৈশব আর নেই মাথাভরা চুল গিয়ে প্রশস্ত টাক। কিন্তু পূজার উচ্ছাস আজও অমলিন। ছেলেবেলা থেকেই বনেদি বাড়ির দুর্গাপূজা থেকে থিম সব পূজোর প্রতি আমার আগ্রহ প্রবল। আজ পঞ্চমীর শুভ লগ্নে তার কিছু অংশ পরিবেশন করবো।  🔴  পঞ্চমী তে আমার সাথে তার পূজোর অনুভূতি শেয়ার করেছেন হিন্দি ভারত পত্রিকার সাংবাদিক আমার বন্ধু শ্রী পুলক চক্রবর্তী। কোন্নগরে তার বাড়ির কাছের ঘোষাল বাড়ির দুর্গাপূজার কিছু ছবি ও ধারাবাহিক তথ্য তুলে ধরেছেন আজ সেটা দিয়েই আমাদের শারদ চর্চা শুরু করবো।  কোন্নগর ঘোষাল বাড়ি র ঠাকুরদলান ও বাড়ির দূর্গা প্রতিমা  🔴পুলক চক্রবর্তী : গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কে ঘিরে প্রতিবছরের মতো এ বছরও বনেদি বাড়ির পুজোগুলোতে রীতি নীতি মেনে পুজোর আয়োজন চলছে। হুগলি জেলার মধ্যে অন্যতম বনেদি জমিদার বাড়ির পূ...