আবার তিলোত্তমার জন্য ন্যায়বিচারের দাবীতে সরব হচ্ছে কলকাতা
আবার তিলোত্তমার জন্য ন্যায়বিচারের দাবীতে সরব হচ্ছে কলকাতা ভারতের কণ্ঠ ব্যুরো: আবার তিলোত্তমার জন্য ন্যায় বিচার চেয়ে মিছিলে সরব কলকাতা। শুক্রবার রাতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মশাল মিছিল শুরু হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট, অভয়া মঞ্চ সহ একাধিক সংগঠনের উদ্যোগে ৯ই আগষ্টের নারকীয় রাতের পর পেরিয়ে গেছে এক বছর। এখনো বিচার পায়নি অভয়া বা তিলোত্তমা। তাই ফের আন্দোলনে ঢেউ তুলতে চাইছে অভয়া মঞ্চ। এদিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অভয়ার জন্য ন্যায় বিচার চেয়ে রাত দখল ও মহামিছিল হয়। আগামী ১৪ ই আগস্ট ভারতের স্বাধীনতার আগের দিন অভয়ার জন্য ন্যায়বিচার চেয়ে ও নারী স্বাধীনতা র দাবীতে রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছে একাধিক সংগঠন। কাজেই এটা পরিষ্কার আবার অভয়া ইস্যুতে গরম হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে মফস্বল গ্রাম থেকে শহর। style="text-align: justify;">