শৌচ সারতে যাওয়া আদিবাসী মহিলার গণধর্ষণের ঘটনা উড়িষ্যায়

শৌচ সারতে যাওয়া আদিবাসী

 মহিলার গণধর্ষণের ঘটনা

 উড়িষ্যায়





ভারতের কণ্ঠ ব্যুরো: শৌচ সারতে যাওয়া আদিবাসী মহিলার গণধর্ষণের ঘটনা ঘটলো উড়িষ্যায়। আদিবাসী মহিলা টয়লেট সারতে গিয়েছিলেন রাস্তার ধারে। তিনজন মিলে গণধর্ষণ করে তাকে। এই ভয়াবহ ঘটনা ঘটেছে উড়িষ্যায়। উড়িষ্যার আঙ্গুল জেলার ফরেস্ট এলাকায় এই জঘন্য ঘটনাটি ঘটেছে। মহিলার বয়ান থেকে জানা গিয়েছে মহিলার তার ভাইপোর সঙ্গে বাইকে চেন্দিপালে এক হাসপাতালে পরিবারের সদস্যকে দেখতে গিয়েছিলেন। মহিলার ভাইপো একটি পেট্রোল পাম্পে তেল ভরানো ও দুপুরের আহারের জন্য বাইক দাঁড় করিয়েছিল। টয়লেট সারার অন্য কোন উপায় না মেলায় কাছেই সড়কের কাছে জঙ্গলে টয়লেট সারতে গিয়েছিলেন মহিলা। জায়গাটি নির্জন ছিলো একটি ট্রাক্টরে তিনজন এসে মহিলাকে উত্যক্ত করে তারপর তুলে নিয়ে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের ভেতর নির্জন স্থানে নিয়ে যায়। এবং তিনজনে মিলে ঐ আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে। পরে দ্রুত তিনজন পালিয়ে যায়। ৫ আগস্ট মহিলা পুলিশে অভিযোগ জানান। অপরাধী তিনজন কে ধরা হয়েছে বলে খবর। ঘটনার সঙ্গে দুজন নাবালক যুক্ত বলে জানা গেছে।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার