পোস্টগুলি

জানুয়ারি ৩১, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আগুন ডানকুনির ভ্যাটে

ছবি
আগুন ডানকুনির ভ্যাটে ভারতের কণ্ঠ ব্যুরো : ভয়াবহ আগুন ডানকুনির খোলা ভ্যাট বা ভাগাড়ে। দমকলের এক ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ী রা জানান এইভাবে ভাগাড়ে আগুন লাগাটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। দিল্লি রোডের ধারে এরকম জনবহুল স্থানে ভাগাড়। বহুবার আমরা দূষণ ও দুর্গন্ধের জন্য ভাগাড় স্থানান্তরিত করার কথা পৌরসভা কে জানিয়েছি কিন্তু কোন লাভ হয়নি।

সন্তোষ ট্রফিতে খেলতে গিয়ে দূর্ভোগ বাংলা দলের, চিঠি আইএফএ সচিবের

ছবি
 সন্তোষ ট্রফিতে খেলতে  গিয়ে দূর্ভোগ  বাংলা দলের,  চিঠি আইএফএ  সচিবের ক্রীড়া সাংবাদিক শুভ্র মুখোপাধ্যায় কলকাতা: অসমের দিব্রুগড়ে সন্তোষ ট্রফি খেলতে গিয়ে নজিরবিহীন দূর্ভোগে বাংলার ফুটবলাররা। গতকাল শুক্রবার তাদের ম্যাচ ছিল অসমের বিরুদ্ধে। ওই ম্যাচে ১-১ গোলে শেষ হয়। বাংলা গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেও তারা আগেই টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গিয়েছিল। কিন্তু সমস্যা সেখানে নয়। ম্যাচটি স্থানীয় মাঠে শুরু হওয়ার কথা ছিল দুপুর ২ টো থেকে। সেইমতো বাংলা দল হোটেল থেকে বেরিয়ে পড়ে সকাল সাড়ে নয়টায়। কিন্তু রাস্তায় তুমুল যানজট থাকায় তারা মাঠে এসে পৌঁছায় দুপুর ২ টোয়। তখন এসে বাংলা কোচ সঞ্জয় সেন ম্যাচ কমিশনারকে অনুরোধ করেন খেলা ১৫ মিনিট পিছিয়ে দেওয়ার জন্য। তাদের কথা মেনে খেলা শুরু হয় ২-৪০ মিনিটে। প্রবল যানজটের জন্য বাংলার ফুটবলারদের খেলায় সেই শক্তি ছিল না। তবুও তারা ম্যাচ ড্র করতে পেরেছে। খেলা শেষে হোটেলে ফেরার অভিজ্ঞতা আরও ভয়ঙ্কর। মাঠ থেকে বিকাল ৫ টায় বেরিয়ে ৮০ কিমি দূরে হোটেলে পৌঁছতে বাংলা দলের হয়ে যায় ভোর পৌনে পাঁচটা। প্রায় নয় ঘণ্টা বাসের মধ্যে আটকে থা...

এবার এপস্টিন ফাইলসে নাম জড়ালো ভারতের প্রধানমন্ত্রী র

ছবি
এবার এপস্টিন ফাইলসে  নাম জড়ালো  ভারতের প্রধানমন্ত্রী র ভারতের কণ্ঠ ব্যুরো : এবার এপস্টিন ফাইলসে নাম জড়ালো ভারতের প্রধানমন্ত্রীর। সম্প্রতি আমেরিকার যৌন কেলেঙ্কারি তে যুক্ত ব্যবসায়ী জেফরি এপ্সটিনের একটি মেইলে উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জেফরি এপস্টিন ইসরায়েল সফরে যাবেন। যদিও ভারতের কণ্ঠ এই তথ্যের উৎস যাচাই করেনি। যদিও বিদেশমন্ত্রক সূত্রে প্রকাশিত একটি প্রেস বিবৃতি তে বলা হয়েছে একজন যৌন অপরাধীর ভুল ভাল বকা বলে উল্লেখ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ আগে ইজরায়েল যাননি বলে উল্লেখ করা হয়। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ জেফরি এপস্টিন র যৌন কেলেঙ্কারির বিশাল নথি প্রকাশ করেছে তার মধ্যে একটি ইমেল থেকে এই তথ্য জানা গিয়েছে বলে খবর। বিজেপির নেতা ও সাংসদ সুব্রমণ্যম স্বামী ও প্রধানমন্ত্রীর কাছে বিবৃতি দাবী করেছেন বলে খবর। সম্প্রতি এই বিষয়ে তিনি সবিস্তারে ট্যুইট করেছেন এক্স এ।