সন্তোষ ট্রফিতে খেলতে গিয়ে দূর্ভোগ বাংলা দলের, চিঠি আইএফএ সচিবের

 সন্তোষ ট্রফিতে খেলতে

 গিয়ে দূর্ভোগ 

বাংলা দলের, 

চিঠি আইএফএ 

সচিবের





ক্রীড়া সাংবাদিক শুভ্র মুখোপাধ্যায় কলকাতা: অসমের দিব্রুগড়ে সন্তোষ ট্রফি খেলতে গিয়ে নজিরবিহীন দূর্ভোগে বাংলার ফুটবলাররা। গতকাল শুক্রবার তাদের ম্যাচ ছিল অসমের বিরুদ্ধে। ওই ম্যাচে ১-১ গোলে শেষ হয়। বাংলা গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেও তারা আগেই টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গিয়েছিল। কিন্তু সমস্যা সেখানে নয়। ম্যাচটি স্থানীয় মাঠে শুরু হওয়ার কথা ছিল দুপুর ২ টো থেকে। সেইমতো বাংলা দল হোটেল থেকে বেরিয়ে পড়ে সকাল সাড়ে নয়টায়। কিন্তু রাস্তায় তুমুল যানজট থাকায় তারা মাঠে এসে পৌঁছায় দুপুর ২ টোয়। তখন এসে বাংলা কোচ সঞ্জয় সেন ম্যাচ কমিশনারকে অনুরোধ করেন খেলা ১৫ মিনিট পিছিয়ে দেওয়ার জন্য। তাদের কথা মেনে খেলা শুরু হয় ২-৪০ মিনিটে। প্রবল যানজটের জন্য বাংলার ফুটবলারদের খেলায় সেই শক্তি ছিল না। তবুও তারা ম্যাচ ড্র করতে পেরেছে।

খেলা শেষে হোটেলে ফেরার অভিজ্ঞতা আরও ভয়ঙ্কর। মাঠ থেকে বিকাল ৫ টায় বেরিয়ে ৮০ কিমি দূরে হোটেলে পৌঁছতে বাংলা দলের হয়ে যায় ভোর পৌনে পাঁচটা। প্রায় নয় ঘণ্টা বাসের মধ্যে আটকে থাকে তারা। জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রী অমিত সাহের মিটিং ছিল বলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এই কারণে এত দূর্ভোগ পোহাতে হয় বাংলা দলকে। 

এই ঘটনায় আইএফএ সচিব অনির্বাণ দত্তের ক্ষোভ আছড়ে পড়ে ফেডারেশনের ওপর। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লেখেন ফেডারেশন ডেপুটি জেনারেল সেক্রেটারিকে। অনির্বাণ দত্ত জানান, বাংলার ফুটবলারদের এই অবস্থার জন্য কারা দায়ী? সেটি জানাতে হবে। এই অবস্থার মধ্যে ভাল ফুটবল আশা করা অন্যায়। এর মধ্যে বাংলা দলকে সোমবার কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে হবে। সেই ম্যাচ পিছিয়ে দিতে হবে। কীভাবে এর মধ্যে ভাল ফুটবল সম্ভব, সেটিও চিঠিতে আইএফএ সচিব অনির্বাণ দত্তের উল্লেখ রয়েছে। তিনি লিখেছেন, বাংলা দলকে রাখা হয়েছে মাঠ থেকে ৮০ কিমি দূরে। যেতেই লাগছে তিন ঘণ্টা। ফিরতেও তাই। এত দূর থেকে ট্রাভেল করে কী করে একটা দল ভাল ফুটবল খেলতে পারবে? প্রসঙ্গত, বাংলা দল গতবার সন্তোষ ট্রফিতে খেতাব জেতে।

বাংলা শিবির এই ঘটনায় খুবই ক্ষুব্ধ। তারা রাতে রাস্তায় নেমে যান নিয়ন্ত্রণ করেছে যদি একটু আগে হোটেলে পৌঁছতে পারে। কিন্তু সেটিও হয়নি। না খেয়ে, খেলার পরে কাহিল হয়ে অনেকে বাসের মেঝেতে শুয়ে পড়েছিলেন। কোচ সঞ্জয় সেন বলেন, এতেই বোঝা যায় কেন ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হচ্ছে না। যারা দেশের ফুটবলারদের কথা চিন্তা করে না তাদের এরচেয়ে কিছুতেই ভাল হতে পারে না।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার