পোস্টগুলি

জানুয়ারি ১১, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সফলভাবে সম্পন্ন হল আন্তর্জাতিক মানের ক্যারাটে ব্ল্যাক বেল্ট পরীক্ষা

ছবি
 সফলভাবে সম্পন্ন হল  আন্তর্জাতিক মানের  ক্যারাটে ব্ল্যাক বেল্ট  পরীক্ষা  ভারতের কণ্ঠ ব্যুরো : পুলক চক্রবর্তী  রিষড়া রে শতকান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন (ইন্ডিয়া) র তরফ থেকে রবিবার সফলভাবে সম্পন্ন হল আন্তর্জাতিক মানের ক্যারাটে ব্ল্যাক বেল্ট পরীক্ষা। শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষার শিক্ষা ছড়িয়ে দিতে সফলভাবে অনুষ্ঠিত হল ব্ল্যাক বেল্ট পরীক্ষা। এই পরীক্ষায় যোগদান করে এই অ্যাসোসিয়েশনের তিনজন শিক্ষার্থী, শ্রীরামপুরের তানিশা সাহা, দিয়াড়ার মুন্সি, ইন্সিয়াত হোসাইন এবং রিষড়ার সাম্যজিৎ দেবনাথ। রিষড়া কার্ল মার্কস স্মরণী হেডকোয়াটারের একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষা টা নেন রে শ্যাটাকানের গ্রান্ড মাস্টার রঞ্জন কুমার মন্ডল। পরীক্ষায় শিক্ষার্থীদের কিহন (মৌলিক কৌশল), কাতা (নির্দিষ্ট ফর্ম), কুমিতে (লড়াই কৌশল) , বিভিন্ন অস্ত্র যেমন নানচাকু, ছুরি , লাঠি ইত্যাদি -এই সমস্ত বিষয়ের ওপর দক্ষতা যাচাই করা হয়। পরীক্ষক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলার প্রশংসা করেন। পরীক্ষা শেষে যোগ্য শিক্ষ...