পোস্টগুলি

জানুয়ারি ২০, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সিঙ্গুরে প্রধানমন্ত্রী, কিন্তু একি!

ছবি
সিঙ্গুরে প্রধানমন্ত্রী, কিন্তু একি! মহাকাল ভৈরব সিঙ্গুরে প্রধানমন্ত্রী কিন্তু একি! এ তো পর্বতের মূষিক প্রসব। এক লহমায় সিঙ্গুরের কারখানার স্বপ্নে জল ঢেলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  কুড়ি মিনিটের আলোচনায় তারকেশ্বর শিবের পবিত্র ভূমির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, জেলা গত অঞ্চল গত শিল্পের বিকাশে জোর দেওয়ার বার্তা দিলেন। আলু ও কাঁচা আনাজ কে বিশ্ব দরবারে উপস্থিত করার বার্তা দিলেন। ঘুসপেটিয়া নিয়ে বেশ কিছুক্ষন সময় ব্যায় করলেন। মমতার সরকার কে উৎখাত করার বার্তা দিলেন। বাংলা কে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে তার সরকার সেই কৃতিত্ব ও বাঙালির অস্মিতার কথা বললেও যেটা বললেন না সেটা সিঙ্গুরে শিল্প। চটশিল্প কে বাঁচাতে প্লাস্টিক প্যাকেজিং বন্ধ করে দেবার কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।  মোদী ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির মহিলানেত্রী লকেট চ্যাটার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ নেতা। লকেট চ্যাটার্জি ও সুকান্ত মজুমদার উত্তরবঙ্গে মহিলা সাংবাদিকদের নিগৃহীত হবার বিষয়টি নিয়ে সাম্প্রদায়িক রঙ দেবার চেষ্টা করেন। যদিও সুকান্ত মজুমদার বলেন সিঙ্গুরে ...

ইউ র সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির সম্ভাবনা

ছবি
 ইউ র সঙ্গে ভারতের  বাণিজ্য চুক্তির সম্ভাবনা ভারত ও ইউরোপিয়ন ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হতে চলেছে মুক্ত বাণিজ্য চুক্তি। ইউরোপিয়ন ইউনিয়ন প্রধান অর্জুলা ভন দের লিয়েন নিজে এব্যাপারে জানিয়েছেন বলে খবর। দাভোসে আয়োজিত বিশ্ব ইকোনমিক ফোরাম র সভায় বক্তব্য রাখতে গিয়ে ই ইউ প্রধান জানিয়েছেন ভারত ও ইউরোপিয়ন ইউনিয়নের মধ্যে চুক্তি একটি স্তরে অবস্থান করছে। ইউ প্রধান এও জানিয়েছেন দাভোসের সভার পর ই ইউ প্রধান ভারতে আসতে চলেছেন। ভন দের লিয়েন বলেছেন Indo-Pacific region is the economic powerhouse of the century. তথ্য প্রযুক্তি, মহাকাশ বিপনন সহ বহু ক্ষেত্রে ইউরোপিয়ন ইউনিয়ন কাজ করবে বলে খবর। 

চন্দননগর মহকুমা হাসপাতালে চরম দুরবস্থা

ছবি
 চন্দননগর মহকুমা  হাসপাতালে চরম দুরবস্থা  আইনজীবী বিশ্বজিৎ মুখোপাধ্যায় বেশ কয়েকবার চন্দনগর মহকুমা হাসপাতালে নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার ডেপুটেশন দেয়া হয়েছে। কিন্তু দীর্ঘ এক-দেড় বছর ধরে দেখা যাচ্ছে বিশেষ কোনো উন্নতি ঘটেনি। বরং যা ছিল তা ক্রমাগত সেটা খারাপ হচ্ছে। আজকে যেটা দেখা গেল সেটা অত্যন্ত খারাপ।   ১. হাসপাতাল চত্বরের মধ্যে রোগীদের জন্য যে পানীয় জলের বন্দোবস্তুটি রয়েছে সেটা দীর্ঘকাল খারাপ হয়ে রয়েছে হলে তো সাধারণ রোগীরা কোথা থেকে জল পাবে তারা জানে না। বাইরে থেকে তারা বাধ্য হচ্ছে বোতলের জল কিনতে হচ্ছে।  ২. দেখা যাচ্ছে যে সুলভ শৌচালয় দুটি থাকার কথা এবং যেখানে এমার্জেন্সি সামনে সুলভ শৌচালয় সেটা দীর্ঘকাল বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলতঃ যারা আসছেন তারা অসুবিধায় পড়ছেন এমনকি যে সমস্ত রোগীদের আত্মীয়রা দীর্ঘ সময় রাত্রিবেলা এখানে থাকেন তাদের পক্ষেও তারাও বিভিন্ন ধরনের প্রাকৃতিক কারণে কোন জায়গায় যেতে পারছেন না। এছাড়াও কানন পাল নামে স্থানীয় একজন রোগী অভিযোগ করেন শৌচালয় ব্যবহারের জন্য যে অর্থ নেওয়া হয় তা যথেষ্ট বেশী।  ৩. চন্দননগর হাসপাতালে যে ডেপুটেশ...

২০২৬-এ দেশবাসীকে মোদির উপহার এই দানবীয় শ্রম কোড

ছবি
 ২০২৬-এ দেশবাসীকে  মোদির উপহার  এই দানবীয় শ্রম কোড শ্রুতিনাথ প্রহরাজ ১৯১৭ সালে রুশ বিপ্লবের পর ১৯১৯ সালে গড়ে ওঠে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আই এল ও। তারই পথ ধরে ১৯২০ সালে ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শোষণ বিরোধী সংগ্রামের হাতিয়ার হিসেবে গড়ে ওঠে শ্রমজীবী মানুষের ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রথম সর্বভারতীয় সংগঠন এ আই টি ইউ সি। লক্ষ্য ছিল অধিকার আদায়ের প্রশ্নে শ্রমজীবী মানুষের আন্দোলনকে ঐক্যবদ্ধ করা। তখনকার মিল মালিকদের অধিকাংশই ছিল ব্রিটিশ শাসকের পৃষ্ঠপোষক ঠিক যেমন আদানি আম্বানি সহ এখনকার অধিকাংশ মিল মালিক নরেন্দ্র মোদী ও তার সরকারের পৃষ্ঠপোষক। তাই, এ আই টি ইউ সির নেতৃত্বে গড়ে ওঠা শ্রমিক আন্দোলনগুলি (যেগুলি সংগঠিত করার প্রশ্নে কমিউনিস্টদের একটা বড় ভূমিকা ছিল) তৎকালীন ব্রিটিশ শাসকের যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে ছিল। ঠিক যেমন এখনকার কর্পোরেট লুটের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ লড়াই মোদি ও তার সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বা দাঁড়াবেও আগামী দিনে। লালা লাজপত রাই ছিলেন এ আই টি ইউ সির প্রথম সভাপতি। যদিও তার আগে ১৯১৮ সালে বি পি ওয়াডিয়ারের নেতৃত্বে গড়...