সিঙ্গুরে প্রধানমন্ত্রী, কিন্তু একি!

সিঙ্গুরে প্রধানমন্ত্রী, কিন্তু একি!



মহাকাল ভৈরব




সিঙ্গুরে প্রধানমন্ত্রী কিন্তু একি! এ তো পর্বতের মূষিক প্রসব। এক লহমায় সিঙ্গুরের কারখানার স্বপ্নে জল ঢেলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

কুড়ি মিনিটের আলোচনায় তারকেশ্বর শিবের পবিত্র ভূমির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, জেলা গত অঞ্চল গত শিল্পের বিকাশে জোর দেওয়ার বার্তা দিলেন। আলু ও কাঁচা আনাজ কে বিশ্ব দরবারে উপস্থিত করার বার্তা দিলেন। ঘুসপেটিয়া নিয়ে বেশ কিছুক্ষন সময় ব্যায় করলেন। মমতার সরকার কে উৎখাত করার বার্তা দিলেন। বাংলা কে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে তার সরকার সেই কৃতিত্ব ও বাঙালির অস্মিতার কথা বললেও যেটা বললেন না সেটা সিঙ্গুরে শিল্প। চটশিল্প কে বাঁচাতে প্লাস্টিক প্যাকেজিং বন্ধ করে দেবার কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। 

মোদী ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির মহিলানেত্রী লকেট চ্যাটার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ নেতা। লকেট চ্যাটার্জি ও সুকান্ত মজুমদার উত্তরবঙ্গে মহিলা সাংবাদিকদের নিগৃহীত হবার বিষয়টি নিয়ে সাম্প্রদায়িক রঙ দেবার চেষ্টা করেন। যদিও সুকান্ত মজুমদার বলেন সিঙ্গুরে শিল্প হবে। 

গত এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের মানুষ বুক বেঁধেছিলো সিঙ্গুরে কারখানা হবে। হয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী একটা বার্তা দেবেন। ২০১৬ র সেপ্টেম্বরে যে কারখানা ভাঙ্গা শুরু হয়েছিলো সেই জমিতেই শিল্প হবে। শিল্পকে সামনে রেখে নয়া রাজনৈতিক পরিকল্পনা সাজিয়েছিলো বঙ্গ বিজেপি। সভার শুরুতে গরম করা সাম্প্রদায়িক ভাষণ দিয়ে শুরু হলেও আশা ছিলো একে একে বিজেপির রাজ্য নেতৃত্বরা তুলে ধরবেন শিল্পের কথা। কিন্তু সেই পথ কেউ মাড়ালেন না। বিজেপি পশ্চিমবঙ্গ র রাজনীতি তে অ পরিক্ষিত। ফলে বিজেপির প্রতি মানুষের উৎসাহ আছে। এতদিন বায়নারি পলেটিক্স আর তৃণমূল ও তৃণমূলের নীতি বামপন্থীদের দুর্বলতা হওয়া দিচ্ছিলো বিজেপির উত্থানে। কিন্তু ক্রমান্বয়ে তৃণমূলের দুর্নীতির বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা, বেকারি দূরীকরনে সঠিক নীতির অভাবে বিজেপির জমি দুর্বল হচ্ছে পশ্চিমবঙ্গে। অন্যদিকে তৃণমূল রাজত্বে নারী নিরাপত্তার অভাব মৌলবাদের উত্থানে প্রাসঙ্গিক হয়ে উঠছে বামেরা। এখন দেখার ২৬ র নির্বাচনে কার পাল্লা ভারি হয়।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার