এই মুষলপর্বের হলফনামা
এই মুষলপর্বের হলফনামা পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে রেখে শ্রুতিনাথ প্রহরাজ গতবছর ঠিক এই দিনটায় (৮ আগস্ট, ২০২৪), দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর পাড়ি দিলেন না ফেরার দেশে। শরীর এতটাই অসমর্থ্য ছিল যে শেষের দিকে তিনি কোন কাজেই অংশ নিতে পারেননি। কার্যত গৃহবন্দী অবস্থায় কেটেছে তার শেষের দিনগুলি। মাঝে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসকদের সহায়তায় মনের জোরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবারেও তেমন কিছু হতে পারতো বলে শেষ যাত্রা শোক মিছিলে শুভানুধ্যায়ীরা অনেকেই আক্ষেপ করছিলেন। তিনি সেই সুযোগঌ আর দেননি। দীর্ঘ রোগভোগের যন্ত্রণা থেকে মুক্তি নিয়েছেন নিজের ঐ ছোট্ট দু- কামরার ফ্লাটে। আসলে মনের পরিসর যদি কারো অনেকটা বিস্তৃত হয়,তাহলে তাঁর বসবাস বা পার্থিব সম্পদ রক্ষার জন্য যে নতুন করে বাড়তি জমির দরকার হয় না,তা প্রমাণ করে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একটি প্রচলিত দৈনিক সংবাদপত্র তাঁর প্রয়াণের পর শিরোনামে লিখেছে 'অভিমানে বিদায় নিলেন বুদ্ধদেব।' এক সময় এই পত্রিকা গোষ্ঠী দিনের পর দ...