কলকাতায় দৃষ্টিহীন ভাইবোনদের সঙ্গে ‘শারদীয়া’র রাখীবন্ধন উৎসব

 কলকাতায় দৃষ্টিহীন

 ভাইবোনদের সঙ্গে ‘শারদীয়া’র

 রাখীবন্ধন উৎসব

শুভ্র মুখোপাধ্যায়

১২ই আগস্ট, ২০২৫ — কলকাতার ‘দ্য লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড’ স্কুলে দৃষ্টিহীন ভাইবোনদের সঙ্গে রাখীবন্ধন উৎসব পালন করল শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট। এই রঙিন আনন্দোৎসব, যেখান থেকে তারা প্রায়শই বঞ্চিত থাকেন, সেখানে দৃষ্টিহীন বোনেরা রাখী পরিয়ে দিলেন দৃষ্টিহীন ভাইদের। পাশে ছিলেন ‘শারদীয়া’র সদস্যারাও, যাঁরা রাখী পরালেন স্কুলের ছাত্রদের হাতে।

এই উৎসবে বাদ যাননি ‘শারদীয়া’র সদস্যরাও—এই স্কুলের দৃষ্টিহীন বোনেরা তাদের হাতেও রাখী পরিয়ে দিয়ে ভালোবাসা ও বন্ধনের এক অনন্য নিদর্শন রাখলেন। প্রায় শতাধিক দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও শারদীয়ার সদস্যদের অংশগ্রহণে ‘লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড’ স্কুল চত্বরে এক পবিত্র ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ‘শারদীয়া পরিবার’ এই মনের আলোয় আলোকিত রাখীবন্ধন উৎসবের মধ্য দিয়ে সাম্যের, সম্প্রীতির ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা দিল সমাজকে।

শারদীয়ার প্রতিষ্ঠাতা সৌমন কুমার সাহা, যাঁর হাত ধরে ১৩ বছর আগে সংস্থার পথচলা শুরু, তিনি বলেন— “স্বার্থহীন সমাজসেবার এই দায়বদ্ধতা আমরা আন্তরিকভাবে পালন করে চলেছি। দিনের শেষে এই শিশুদের হাসিমুখই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।" তিনি এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলকে তাঁদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এভাবে পাশে থাকার অনুরোধ জানান।

তিনি আরও জানান, আসন্ন দুর্গাপুজোর উপলক্ষে—গত ১৩ বছরের মতো এবারও শারদীয়া সারা বাংলা জুড়ে প্রায় ১৫০০-এর বেশি মানুষের হাতে নতুন জামাকাপড় তুলে দেবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শারদীয়ার আনন্দধারা’।

শুধু দুর্গাপুজো নয়, সারা বছর ধরেই নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট। বর্তমানে তারা সারা পশ্চিমবঙ্গে ২৫টিরও বেশি বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের সঙ্গে সরাসরি যুক্ত থেকে কাজ করে চলেছে।

class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার