আজ লোকসভায় ধ্বনি ভোটে পাস হল আয়কর আইন ২০২৫
আজ লোকসভায়
ধ্বনি ভোটে পাস হল
আয়কর আইন ২০২৫
ভারতের কণ্ঠ ব্যুরো: মঙ্গলবার ভারতের সংসদে নতুন আয়কর বিল ২০২৫ পাস হয়েছে। যা ১৯৬১ সালের আয়কর আইন কে প্রতিস্থাপন করতে চলেছে। বিরোধীদের বিক্ষোভের মধ্যে গত সোমবার মাত্র তিন মিনিটের মধ্যে নিম্নকক্ষে দ্রুত পাস হওয়ার পর রাজ্যসভা বিলটি ধ্বনিভোটে লোকসভায় ফেরত পাঠায়।
এই নতুন আয়কর বিল, ২০২৫ এর লক্ষ্য বিদ্যমান কর হার পরিবর্তন না করে ভারতের আয়কর কাঠামোকে সরল ও আধুনিকীকরণ করার চেষ্টা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১ এপ্রিল ২০২৬ থেকে সারা দেশে কার্যকর হবে এমনটাই খবর।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাখ্যা করেছেন যে, কয়েক দশক ধরে সংশোধনী এবং জটিলতার কারণে ১৯৬১ সালের আয়কর আইন পুরনো হয়ে গেছে। নতুন বিলটি ট্যাক্স স্ল্যাব এবং হারের মতো দীর্ঘস্থায়ী বিষয়গুলি সহজভাবে বোঝাতে সহায়তা করে ও আধুনিক অর্থনীতির প্রতিফলন ঘটাতে আইনটিকে সহজ করে।
এটি পুরোনো আইনের ধারা এবং অধ্যায়ের সংখ্যা হ্রাস করে এবং শব্দ সংখ্যা প্রায় অর্ধেকে কমিয়ে দেয়। ৫৩৬টি ধারা এবং ১৬টি তফসিল সহ এই আইন আরও সরলীকৃত ভাষা এবং কাঠামো সংযোজিত হয়েছে। এই আইনে ব্যক্তিগত এবং কর্পোরেট করের নির্দিষ্ট হার ধরে রাখা হয়েছে যাতে, অপরাধ বা জরিমানার কোনও পরিবর্তন ছাড়াই কর দেওয়া যেতে পারে। ব্যক্তিদের কর দাবি করার সুযোগ করে দেওয়া বর্ধিত নমনীয়তা। বিলম্বে হলেও আয়ের উৎসে (টিডিএস) ফেরত দেবার বিষয় যুক্ত করা হয়েছে। জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল,আন্তঃ-কর্পোরেট লভ্যাংশ এবং পেনশনের মতো কিছু ট্যাক্স পুনঃপ্রবর্তন হয়েছে। সংশ্লিষ্ট আইনের সাথে মাইক্রো এবং ক্ষুদ্র উদ্যোগের শ্রেণীবিভাগ সহ সংজ্ঞাগুলির সমন্বয় হয়েছে। ভোটার তালিকা সংশোধন সহ বিস্তৃত রাজনৈতিক অভিযোগের কথা উল্লেখ করে, উভয় কক্ষে বিলের বিতর্ক চলাকালীন বিরোধী দলগুলি ওয়াকআউট করে এবং প্রতিবাদ করে। অর্থনীতিবিদ দের একাংশের বক্তব্য এটা কর্পোরেট ও অতি ধ্বনি ব্যক্তিদের আয়কর ফাঁকি দিতে সাহায্য করতে পারে। অবশ্য অর্থনীতি বিদ দের অন্য একাংশের বক্তব্য এখনই কিছু পরিষ্কার বলা যাচ্ছেনা দেখাযাক আইন বলবৎ হলে কি হয়।
class="separator" style="clear: both; text-align: center;">.jpg)
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ