পোস্টগুলি

আগস্ট ১৬, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী

ছবি
দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে  পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুলক চক্রবর্তী,১৬ আগস্ট, শনিবার দেশ রাজ্য জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এদিন মথুরা বৃন্দাবন, সহ দেশ জুড়ে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। আজমেড়ে বিশেষ সাজে সেজেছিলেন কৃষ্ণ সেখানে বিশেষ শ্রীঙ্গার করা হয় এদিন। মহারাষ্ট্র ও দেশের অন্যপ্রান্তে দই র হাঁড়ি ভেঙে জন্মাষ্টমী পালিত হয়। এরাজ্যে মায়াপুরে জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ পূজার আয়োজন করেছিল ইস্কন। মাহেশের কৃষ্ণ মন্দিরে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী। আগ্রা তে জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ে প্রতিবছর এবারেও তার বিকল্প কিছু হয়নি। এবারেও হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলে জন্মাষ্টমী পালন করেন। রাজস্থানের রাজপুত রাজা ভারমলের কন্যা যোধা বাইকে বিবাহ করেছিলেন সম্রাট আকবর। অন্য সম্প্রদায়ের হলেও স্ত্রীর ধার্মিক স্বাধীনতায় হস্তক্ষেপ করেন নি। কথিত আছে যোধাবাই র ইচ্ছাতেই এককালে দুই সম্প্রদায় মিলে আগ্রা য় শ্রীকৃষ্ণ জমাষ্টমী পালন করা হচ্ছে। সেই ঐতিহ্য আজও অমলিন।  কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুকান্ত পল্লী গ্রামে, সাব...

জি এস টি র পুনর্বিন্যাস বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আশা সরকারের

ছবি
জি এস টি র পুনর্বিন্যাস  বেশ কিছু নিত্য প্রয়োজনীয়  জিনিসের দাম কমবে বলে  আশা সরকারের ভারতের কণ্ঠ ব্যুরো: পণ্যের দাম নিয়ন্ত্রণে জি এস টি র করের হার পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত ভারত সরকারের। এবছরের আগামী দীপাবলি থেকে এই নিয়ম দেশজুড়ে লাগু হবে বলে খবর। ৯৯% নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে যাদের জন্য আগে ১২% জি এস টি দিতে হতো তাদের এখন ৫% হারে জি এস টি দিতে হবে। যেগুলিতে ২৮% জি এস টি দিতে হত তাদের ১৮% জি এস টি দিতে হবে। এর জেরে জিনিসপত্রের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে অনুমান করছে সরকার। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য বস্তু, ওষুধ, কৃষি সামগ্রী, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বাইসাইকেল সহ বিভিন্ন পণ্যের দাম কমতে পারে।  অর্থনীতির বিশেষজ্ঞ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বলেন- "স্বাধীনতা দিবসের ভাষনে প্রধানমন্ত্রী বলেছেন যে আমার বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা হয়েছে। আমরা জি এস টির করের হার পুনর্বিন্যাস করে দীপাবলির সময় মানুষকে উপহার দেব। যদিও কাল বিভিন্ন রাজ্য থেকে এ বিষয়ে কোন প্রেস বিবৃতি পেলাম না। কেরল বা অন্য রাজ্য করেছে কিনা দেখতে পাইনি ডিজিটাল মিডিয়ায়। সরকার এখনো বিস্তারিত ভাবে কিছু বলেনি। কোথায় কোন...

ভূগর্ভে শুরু হয়েছে নড়াচড়া বড় প্রলয় আসবে দেশে আশঙ্কা ভূ বিজ্ঞানী দের

ছবি
ভূগর্ভে শুরু হয়েছে নড়াচড়া  বড় প্রলয় আসবে দেশে  আশঙ্কা ভূ বিজ্ঞানী দের  ভারতের কণ্ঠ ব্যুরো: ভারতীয় পাত ডুবে যাচ্ছে ম্যাগমার সাগরে। ভয়াবহ ভূমিকম্প প্রলয়ের আশঙ্কা ভূ বিজ্ঞানী দের। আমেরিকার একটি ভূ বিজ্ঞান জার্নালে সম্প্রতি প্রকাশ হয়েছে। জার্নালে লেখা হয়েছে বিশ্ব সাতটি টেকটনিক প্লেটে ভাগ করা রয়েছে যাদের নড়াচড়ায় ভূমিকম্প আগ্নেয়গিরির বিস্ফোরণ, সুনামি সহ বহু প্রাকৃতিক বিপর্যয় হতে থাকে। ক্রমশ ভারতীয় প্লেট বৃহত্তর ইউরোপিয় প্লেটের নীচে চলে গিয়ে ভুগর্ভের ম্যাগমায় মিশে যাচ্ছে। এতে বিশ্বের ভূ প্রাকৃতিক মানচিত্র র দ্রুত বদল হচ্ছে। ৫২৫ কোটি বছর ধরে বৃহত্তর ইউরেশিয়ান প্লেটের নীচে চলে যাওয়ায় ক্রাক ও ফাটল দেখা দিচ্ছে প্লেটে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী দের অনুমান ক্রমশ ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের নীচে চলে যাওয়ায়। প্রবল চাপ পড়ছে হিমালয় পার্বত্য অঞ্চলে যার প্রভাবে আগামী দিনে আরও প্রবল ভূমিকম্প ও ভূ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে অনুমান ভূ বিজ্ঞানী দের। ভারতীয় ভূ বিজ্ঞান সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সাইসমোলজি র রিপোর্টে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে গড়ে বহুবার কাশ্মীর থেকে অরুণাচল প্রদ...