জি এস টি র পুনর্বিন্যাস বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আশা সরকারের
জি এস টি র পুনর্বিন্যাস
বেশ কিছু নিত্য প্রয়োজনীয়
জিনিসের দাম কমবে বলে
আশা সরকারের
ভারতের কণ্ঠ ব্যুরো: পণ্যের দাম নিয়ন্ত্রণে জি এস টি র করের হার পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত ভারত সরকারের। এবছরের আগামী দীপাবলি থেকে এই নিয়ম দেশজুড়ে লাগু হবে বলে খবর। ৯৯% নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে যাদের জন্য আগে ১২% জি এস টি দিতে হতো তাদের এখন ৫% হারে জি এস টি দিতে হবে। যেগুলিতে ২৮% জি এস টি দিতে হত তাদের ১৮% জি এস টি দিতে হবে। এর জেরে জিনিসপত্রের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে অনুমান করছে সরকার। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য বস্তু, ওষুধ, কৃষি সামগ্রী, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বাইসাইকেল সহ বিভিন্ন পণ্যের দাম কমতে পারে।
অর্থনীতির বিশেষজ্ঞ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বলেন- "স্বাধীনতা দিবসের ভাষনে প্রধানমন্ত্রী বলেছেন যে আমার বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা হয়েছে। আমরা জি এস টির করের হার পুনর্বিন্যাস করে দীপাবলির সময় মানুষকে উপহার দেব। যদিও কাল বিভিন্ন রাজ্য থেকে এ বিষয়ে কোন প্রেস বিবৃতি পেলাম না। কেরল বা অন্য রাজ্য করেছে কিনা দেখতে পাইনি ডিজিটাল মিডিয়ায়। সরকার এখনো বিস্তারিত ভাবে কিছু বলেনি। কোথায় কোন খাতে কোন পণ্যে কোথায় এটা প্রযোজ্য হবে সেটার বিষয়ে বিস্তারে কিছু জানানো হয়নি। বর্তমান জি এস টি রেট ০% থেকে ২৮% পর্যন্ত রয়েছে। কোনো কোন পণ্যে জি এস টি নেই আবার কোন কোন পণ্যে ৩%, ৪%..., ৮%,১৫% জি এস টি নেওয়া হয় পণ্য বিশেষে। এটা গুডস ও সার্ভিসেসের ক্ষেত্রে এই কর নেওয়া হয়। ২০ % কম ও বেশি বেশিরভাগ জিনিসের ওপর কর আরোপিত ছিলো। ওরা বাজারের পণ্যের ওপর কর কমিয়ে আনতে চাইছে। সেক্ষেত্রে নতুন করের হার হবে ৫% থেকে ১৮% র মধ্যে। পণ্যের ওপর জি এস টি ২৮% থেকে কমিয়ে ১৮% স্ল্যাবের মধ্যে নিয়ে আসতে চাইছে। লোয়ার ক্যাটিগরির গুডসে ওরা চাইছে শূন্য জি এস টি করে দিতে। এই হার কমলে এম এস এম ই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে সুবিধাজনক হবে বলে অনুমান করছে সরকার। যেসমস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা এম এস এম ই র নথিভুক্ত তাদের পণ্যের ওপর জি এস টির হার কমবে। এটার ভেতরে কি রয়েছে এখনো স্পষ্ট করেনি সরকার তাই বিস্তারিত বলা মুশকিল।"
class="separator" style="clear: both; text-align: center;">.jpg)
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ