কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে কি নতুন বন্ধু খোঁজার পথে?
"মেরেছো কলসির কানা তাবলে কি প্রেম দেবোনা?" কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে কি নতুন বন্ধু খোঁজার পথে? (মতামত লেখকের নিজস্ব পত্রিকা এই মতামতের জন্য কোনভাবে দায়ী নয়) কালভৈরব "মেরেছো কলসির কানা তাবলে কি প্রেম দেবোনা?" এমন দৃশ্য দেখেও সুখ গো। এ যেন ঘোর শাক্ত ও বৈষ্ণবের মহামিলন। কালী কৃষ্ণ সবাকার। রাধাঅষ্টমী তে রাধাভাবে এমন প্রেম যে দেখবো ভাবতে কষ্ট হয়। না মহামানব নিয়ে আমি কিস্যু বলবো না। কিছু জিনিস মনে করবো। একটা উগ্র দক্ষিণপন্থী সরকার আর চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে কোন ভরত মিলাপ হচ্ছে না। এটা স্বার্থের সংযোগ। এটার প্রয়োজন হতোনা যদি ভারতের বর্তমান সরকার ও তাদের কূটনৈতিক উপদেষ্টা রা পঞ্চশীল ও জোট নিরপেক্ষ নীতিকে সমর্থন করতেন তো। আমেরিকার প্রতি পক্ষপাত করতে গিয়ে ভারতীয় কূটনীতি ব্যর্থতায় ডুবেছে। এটা অস্বীকার করার কোন উপায় নেই। তখন কেন্দ্রে দ্বিতীয় ইউ পি এ সরকার। তখন মসনদ থেকে ভাজপা মাইল খানেক দূরে। ২০০৭ থেকে ২০০৯ আমেরিকায় আবাসন শিল্পে মহামন্দা দেখা যায়। ব্যাপক ঋণ রিকোভারি করার ব্যর্থতা। ও ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক গুলিকে ঋণ দেওয়া রোধ করার জন্য মহামন্দা দেখা যায়। সার...